ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ প্রাসঙ্গিক সংযোজন-৩: ওযুর সময় বিসমিল্লাহ বলার বিধান বিসমিল্লাহ'র কথা উসমান রাদ্বিআল্লাহু আনহুর হাদীসে উল্লেখ করা হয়নি। এরপরের হাদীসটিতেও উল্লেখ করা হয়নি । এমনকি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওযুর বিবরণ সম্বলিত সহীহ হাদীসপগ্তলোতেও বর্ণিত হয়নি । অথচ দশের অধিক সংখ্যক ছাহাবী থেকে অনেকগুলো হাদীস বর্ণিত হয়েছে, যেখানে ওযুতে বিসমিল্লাহ'র কথা বলা হয়েছে। সেই সকল হাদীসে আমরা দৃষ্টিপাত করে দেখেছি সেগুলো অত্যন্ত দুর্বল পর্যাঁয়ের ৷ যেগুলো সামষ্টিকরূপেও দুবল পর্যায় থেকে উন্নীত হতে পারেনি । আল্লাহই সবচেয়ে ভালো জানেন । এই বিষয়ে আলেমগণের মতসমূহ: প্রথম মত: বিসমিল্লাহ বলা মুস্তাহাব ৷ ওয়াজিব নয় । সুতরাং কেউ যদি স্বেচ্ছায় এটা পরিত্যাগ করে, তবুও তার ওযু সহীহ হবে । এটা অধিকাংশ আলেমের মত। দ্বিতীয় মত: বিসমিল্লাহ বলা ওয়াজিব । এটা ইসহাকের মত । ইমাম আহমাদের একটি বণনা এবং যাহেরীদের মত। তৃতীয় মত: এটা মুস্তাহাব নয়। এটা আবু হানীফা থেকে বর্ণিত একটি মত। এক বণনায় ইমাম মালেক বলেছেন: এটা বিদ“আত | অপর বর্ণনায় তিনি বলেছেন: এটা মুবাহ। এটা পালন করা ও পরিত্যাগ করাতে কোনো ফযীলত নেই। প্রাধান্যযোগ্য মত: প্রথম মত অর্থাৎ বিসমিল্লাহ বলা মুস্তাহাব । মিসকুল খিতাম ১/৫৭। ৩. অবিহ্ছিন্নতা (319): এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধৌত করা। খালিদ ইবনু মাদান রেহি) থেকে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু স্ত্রী থেকে বর্ণনা করেন যে, হু এ 225১05821 1,585 3 (১৩০ এ - নও প্রতি ক ৬০- 410 ঠা 2185, এরি 410 হি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক ব্যক্তি সালাত আদায় করছে অথচ তার পায়ের উপরিভাগে এক দিরহাম পরিমাণ স্থান শুকনো, (ওযুর সময়) তাতে পানি পৌঁছেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় ওযু করে সালাত আদায়ের নিদেশ দিলেন । এই হাদীসটি সহীহ |[২৪৫] [২৪৫] আবু দাউদ, হা/১৭৫, মুসনাদে আহমাদ, হা/৩/৪২৪।

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।