ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১৪৫ প্রাসঙ্গিক সংযোজন-২: পুরুষ ও নারীদের খাতনা করার বিধান কী? প্রথম মত: পুরুষদের জন্য ওয়াজিব, আর নারীদের জন্য সম্মানের কাজ। তাদের জন্য ওয়াজিব নয়। এটা অধিকাংশ আলেমের মত । যারা পুরুষদের ওপরে ওয়াজিব হওয়ার মত দিয়েছেন তাদের দলীল: আল্লাহ তাআলার বাণী: “এরপরে আমরা আপনার নিকট এই মর্মে অহী প্রেরণ করলাম যে, আপনি একনিষ্ভাবে ইবরাহীমের আদর্শের অনুসরণ করুন” (আন নাহল: ১২৩) । বুখারী (৩৩৫৬) ও মুসলিমে (২৩৭০) আবু হুরায়রা রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ইবরাহীম আলাইহিস সালাম আশি বছর বয়সে কুঠার দ্বারা খাতনা করেছেন” । এবং কুলাইব আল জুহানী অথবা হাদরামী রাদ্ধিআল্লাহু আনহুর হাদীস, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক নও মুসলিমকে বললেন: “তুমি তোমার মাথা থেকে কুফরের চুল মুগ্তন করে ফেলো এবং খাতনা করো” । আবু দাউদ (৩৫৬) হাদীসটি বর্ণনা করেছেন । আলবানী এটাকে তার শাওয়াহেদ এর ভিত্তিতে হাসান বলেছেন । দ্রষ্টব্য: আল ইরওয়া (৭৯) । তবে স্বাভাবিকভাবে এটা হাসানের পর্যাঁয়ে উন্নীত হয় না বলেই মনে হয়। এই বিষয়ের তাহকিকের জন্য দ্রষ্টব্য: সুনানুল ফিতরাহ লিদ দিবয়ান (১০৫) । তারা বলেছেন: আর যেহেতু পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া নাপাকি আটকে রাখে, তাই এটা কাটার ওপরে সালাত সহীহ হওয়া নির্ভরশীল । যেমন: কোনো ব্যক্তি তার মুখে নাপাক ধরে রাখল । এই দলীল উপস্থাপনের ব্যাপারে অনেকে সমালোচনা করেছেন। তারা আরো বলেছেন: সতর ঢাকা ওয়াজিব । যদি খাতনা করা ওয়াজিব না হতো, তাহলে খাতনার উপধুক্ত ব্যক্তির সতরের দিকে তাকিয়ে তার মানহানি করা জায়েয হতো না। আর যেহেতু এটা মুসলিমদের শি'আর। বিধায় এটা অন্যান্য শি“আরের ন্যায় ওয়াজিব হবে । দ্বিতীয় মত: এটা পুরুষ ও মহিলাদের জন্য ওয়াজিব। নববী বলেছেন: সালাফগণের অনেকেই এই মত পোষণ করেছেন । যারা নারীদের জন্য ওয়াজিব বলে মত দিয়েছেন, তারা মুসনাদুল বাযযারে ইবনু উমার রাদিআল্লাহু আনহুমার এই হাদীস দ্বারা দলীল পেশ করেন: একদা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের মহিলাগণের নিকট প্রবেশ করলেন, এরপরে বললেন: “হে আনসার নারীগণ, তোমরা হালকা পরিমাণ খেযাব লাগাও, খাতনায় সামান্য পরিমাণ চামড়া কর্তন করো, বেশি করো না। কারণ, এটা তোমাদের স্বামীদের নিকট অধিক পছন্দনীয় । তোমাদেরকে আমি অনুগ্রহকারীদের (স্বামী) অবাধ্য হতে

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।