১২৭ তোমাদের কারো পাত্রে যখন কুকুরে মুখ দিবে তখন সে যেন পাত্রের বন্ত ফেলে দেয়। তারপর পাব্রটি সাতবার ধুয়ে ফেলে । এই হাদীসটি সহীহ |৯৬৮] ইমাম নববী রেহি) বলেন, এটি প্রমাণ করে যে, যাতে কুকুর চাটলো, সেটিও অপবিত্র হয়ে যায়,। আর সেটি যদি তরল খাবার হয়, তাহলে সেটি খাওয়া হারাম । কেননা পাত্রের বস্তু ফেলে দেয়া হলো সেটি নষ্ট করে দেয়া। যদি সেটি পবিত্রই হতো, তাহলে সেটি ফেলে দিতে আমাদেরকে আদেশ করা হতো না। বরং আমাদেরকে সম্পদ নষ্ট করতে নিষেধ করা হয়েছে। এটিই হলো আমাদের মাযহাব । আর অধিকাংশ আলেমের মত হলো, যাতে কুকুর মুখ দিয়েছে সেটি অপবিত্র হয়ে যাবে । আর এই আম বণনার ভিত্তিতে এই বিষয়ে যে কুকুর এগুলোর মাঝে কোন পার্থক্য নেই ।1৯৬৯. ইবনু খুযাইমাহ (রহি) বলেন, এটি প্রমাণ করে যে, যারা দাবি করে, (কুকুর পাত্রে মুখ দিলে) সেই পানি পবিভ্রই থাকে এবং পাত্র ধৌত করার আদেশ করা হয়েছে শর্ত করে, তাদের এই দাবি বাতিল। কেননা যেই পানি অপবিত্র নয়, বরং পবিভ্র এমন পানি ফেলে দিতে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে নিদেশ দিতেন না ।1১০] যদি বলা হয় যে, আল্লাহ তাআলার বাণী, তারা (প্রশিক্ষিত কুকুর) যা ধরে আনে তা তোমরা খাও (সূরা আল মায়িদা ৫: ৪), এই আয়াত বাহ্যিকভাবে প্রমাণ করে যে, কুকুরের লালা পবিত্র । আর এই হাদীসে যেখানে কুকুরের লালা পড়বে তা সাধারণভাবে ধৌত করার আদেশ করা হয়েছে । তাহলে আমি (লেখক) বলবো যে, এই আয়াতে কুকুরের লালা ধৌত করার আদেশ না থাকাটা সেটি পবিত্র হওয়াকে প্রমাণ করে না। কেননা এটি সম্ভব যে, স্পষ্টভাবে না বলাটা অপবিভ্রতাকে পবিত্র করার দলীলগ্তলোই যথেষ্ট হবে, যেই দলীলগুলো যা ধৌত করার ওয়াজিব সেগুলো বর্ণনা করে । আর কত বিধান রয়েছে! যেগুলোতে শরীআত প্রণেতার পক্ষ থেকে বণনা রয়েছে, কিন্তু এর অনুগামী অনেক বিধানের কারণে এটি তার স্বস্থান থেকে পরিবর্তিত হয়ে যায়। [১৬৮] সহীহ মুসলিম, হা/২৭৯। ১৬৯] শারহু সহীহ মুসলিম, ৩/১৮৪। [১৭০] ইবনু খুযাইমাহ, ১/৫১।
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।