১২৫ ইমাম বাইহাকী (রহি) যায়েদ ইবনু আসলামের মাধ্যমে তার পিতা থেকে বর্ণনা করেন যে, তার পিতা বলেন, 80727 825 57155755705755641758 উমার ইবনুল খাত্তাব (রা) নাসারাদের একটি কলসি থেকে ওযু করেছেন। এই আসারটি সহীহ । ইমাম নববী (হি) এটিকে সহীহ বলেছেন 1১৬২] অনুরূপভাবে মুসলিমদের খাবার খাওয়া মুশরিকদের জন্যও বৈধ। কেননা অনেক প্রতিনিধিদল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে প্রবেশ করাতেন এবং তাদেরকে মুসলিমদের পাত্রেই খাবার দিতেন । কিন্তু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটি প্রমাণিত হয়নি যে, তিনি মুশরিকদের খাওয়ার কারণে সেই পাত্র পবিত্র করার আদেশ করেছেন । আর সালাফে সালেহীনগণ কাফেরদের উচ্ছিষ্ট থেকে বেঁচে থাকতেন বলেও কোন বর্ণনা আসেনি । সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাহ ইবনু উছাল নামক একজন মুশরিককে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন!১৬৩] পেরে এই ব্যক্তি ইসলাম কবুল করেন) । সারকথা হলো, আয়াত, হাদীসসমূহ এবং আসারসমূহ প্রমাণ করে যে, কাফির আদম সন্তানও পবিত্র । এর সাথে সাথে তাদের উচ্ছিষ্টও পবিত্র, সে অপবিত্র অবস্থাতেই থাকুক অথবা হায়েয বা নিফাস অবস্থাতেই থাকুক । ৩. যেই জন্তর গোশত খাওয়া হালাল তার উচ্ছিষ্টও পবিভ্র। যেই জন্তর গোশত খাওয়া হালাল তার উচ্ছিষ্টও পবিভ্র। কারণ তার লালা পবিত্র গোশত থেকেই আসে । সুতরাং এটি সেই গোশতের হুকুমের অন্তভূক্ত। ইবনে মুনযির (রহি) বলেন, “আলেমগণের মাঝে ইজমা রয়েছে যে, যেই জন্তর গোশত খাওয়া হালাল তার উচ্ছিষ্টও পবিত্র, সেই উচ্ছিষ্ট খাওয়া বৈধ এবং তা দিয়ে ওযু করাও বৈধ ।%১১৪ ইবনু রুশদ (রহি) বলেন, আলেমগণ একমত যে, মুসলিমদের এবং গৃহপালিত পশুর উচ্ছিষ্ট পবিত্র ৷ এছাড়া অন্য কিছুর উচ্ছিষ্ট এর বিষয়ে অনেক মতভেদ রয়েছে ।১৬৫ [১৬২] আল মাজমূ, ১/২৬৩। ১৬৩] সহীহ বুখারী, হা/৪৩৭২, সহীহ মুসলিম, হা/১৭৬৪। [১৬৪] আল ইজমা, ৩৪ পৃ. । ১৬৫] বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ, ১/৭৯।
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।