১২৪ আমি খতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন । আবার আমি খতুবতী অবস্থায় হাড় খেয়ে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন ।১৬০] ২. কাফির আদম সন্তানেরও উচ্ছিষ্ট পবিত্র, সে অপবিত্র অবস্থাতেই থাকুক অথবা হায়েয বা নিফাস অবস্থাতেই থাকুক । আল্লাহ তাআলা সুরা আল মায়িদাতে বলেন, ১৪৩৯ ০৪০৭ ৬৯ 2৩0৯0 উস 9 ০5501 অন টিনা ৯ ৩৯৮০ 914 ৬৪ ৬9 ডা ৬৬৬০৯৭৩০৬৪৯ ৬০ ৬৩০৯৪ ৩০৯1৬3৯৫০৭০ ৩৯০০৪ ৩০৬ ৩৮৯ আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হলো ও যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয় (সুরা আল মায়িদা ৫: ৫)। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য আহলে কিতাবদের খাবারকে এবং তাদের সাথে খাওয়াকে বৈধ করেছেন । আর এতে অবশ্যই তাদের স্পর্শ থাকবে । আবার আল্লাহ তাআলা মুমিনদের জন্য আহলে কিতাবের মেয়েদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করা বৈধ করলেন। আর স্ত্রী হিসেবে গ্রহণ করাতেই সবচেয়ে বেশি মেলামেশা হয়। আর এই মেলামেশাতে তাদের ঘাম ও লালা থেকে মুমিন ব্যক্তির শরীর, কাপড় এবং বিছানাতে সতর্কতা অবলম্বন করা সম্ভব নয়। আর এর সাথে সাথে মুমিনা নারীর থেকে যেগ্ডলো ধৌত কার আবশ্যক, আহলে কিতাবের মহিলাদের থেকেও একমাত্র সেগুলোই ধৌত করা আবশ্যক । আবার ইমরান ইবনু হুসাইন (রা) এর হাদীসে রয়েছে যে, একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময়ে এক মুশরিক মহিলার মশক ব্যবহার করেছেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে সেই পানি দিয়ে তার অপবিত্রতা দূর করার আদেশ করেছিলেন |[১৬১ [১৬০] সহীহ মুসলিম, হা/৩০০। [১৬১] সহীহ বুখারী, হা/৩৪৪, সহীহ মুসলিম, হা/৬৮২।
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।