ফিকহুস সুন্নাহ Quran And Sahih Hadith, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১০৪১
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ এখানে মূর্তি হলো অভ্যন্তরীণ অপবিভ্রতা, কেউ এটি স্পর্শ করলেই সে অপবিত্র হয়ে যায় না। আবার সেই আয়াতের ব্যাখ্যা করে পরে বলা হয়েছে যে, সেটি শয়তানের কাজ, যেটির মাধ্যমে সে শত্রুতা ও বিদ্বেষ ঘটায় এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে বাধা দেয়। সুবুলুস সালামের লেখক বলেন, সঠিক কথা হলো, সকল কিছুর আসল হলো, সেটি পবিত্র । আর কোন কিছু হারাম হওয়াই সেটি অপবিত্র হওয়াকে আবশ্যক করে না । খড়কুটা খাওয়া হারাম হলেও সেটি কিন্তু পবিত্র । পক্ষান্তরে কোন কিছু অপবিত্র হলেই সেটি হারাম হওয়াকে আবশ্যক করে । সুতরাং প্রত্যেকটি অপবিত্র বস্তই হারাম, কিন্তু এর বিপরীতটি নয় (অর্থাৎ প্রত্যেকটি হারাম জিনিস অপবিভ্র নয়)। কেননা কোন কিছু অপবিত্র হওয়ার বিধানটি হলো, সেটি সববিস্থাতেই স্পর্শ করা নিষেধ । সুতরাং কোন কিছু অপবিত্র হওয়ার বিধানই হলো সেটি হারাম। কিন্তু কোন কিছু হারাম হওয়ার বিধানটি এর মতো নয়। কেননা রেশমী পোশাক ও স্বর্ণ ব্যবহার করা হারাম, কিন্ত ইজমার ভিত্তিতে সেগুলো পবিত্র (১৪৮ সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে, মদ হারাম হওয়াটাই সেটি অপবিত্র হওয়াকে আবশ্যক করে না। বরং অপবিত্র হওয়ার পক্ষে স্বতন্ত্র দলীল লাগবে, কিন্তু এই বিষয়ে কোন দলীল নেই। মাসআলা -৭: মুশরিক ব্যক্তি অভ্যন্তরীণভাবে অপবিত্র । আল্লাহ তাআলা সূরা আত তাওবাতে বলেন, € ০৫ ৩৯/১২1৭ মুশরিকরা তো অপবিত্র সুরা আত তাওবা: ২৮) এই আয়াতে স্পষ্টভাবে মুশরিকদের অপবিভ্রতার কথা বলা হয়েছে। কিন্তু এমন বণনা এসেছে, যেগ্লো প্রমাণ করে যে, এই অপবিভ্রতা বাহ্যিক নয়, বরং এটি হলো অভ্যন্তরীণ অপবিত্রতা ৷ কেননা মুশরিকরা সত্তাগতভাবে অপবিত্র নয় । বরং তারা বিশ্বাস ও (অভ্যন্তরীন) কলুষতায় অপবিত্র |১৪৯ মাসআলা -৮: শুকুর অপবিত্র হওয়ার বিষয়ে কোন দলীল নেই। বরং সেটি খাওয়া হারাম হওয়ার বিষয়ে দলীল রয়েছে। শুকুর অপবিত্র হওয়ার বিষয়ে কোন দলীলই সহীহ নয়। কিন্তু সুরা আল আনআমের একটি আয়াত দিয়ে দলীল পেশ করা হয়, যাতে আল্লাহ তাআলা বলেন, [১৪৮] সুবুলুস সালাম, ১/২০১-২০২। [১৪৯] ফাতহুল কাদীর, ২/৩৪৯, ফাতহুল বারী, ১/৩৯০।

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।