11000://151711001.0 টী হ্যা ৬২১৫ । আবু হুরায়রা (রা) বলেন, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিলাম । তিনি ছিলেন মুশরিক। একদিন আমি তাকে মুসলমান হতে বললাম। কিন্তু তিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন একটি মন্তব্য করলেন যা ছিল আমার জন্য অসহনীয় । আমি কাদতে কাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিলাম। কিন্ত তিনি আমার আহ্বান প্রত্যাখ্যান করেই চলছেন। আজকেও আমি তাকে দাওয়াত দিলাম। কিন্ত তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কথা শুনিয়ে দিলেন যা অত্যন্ত আপত্তিকর । অতএব আপনি আল্লাহর কাছে দু'আ করুন তিনি যেন আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হে আল্লাহ! আবু হুরায়রার মাকে হিদায়াত দান করুন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'আয় খুশি হয়ে বেরিয়ে পড়লাম । এসে দেখি আমাদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ । আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পেলেন এবং বললেন, অপেক্ষা কর । আমি বাইরে থেকে পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম । মা গোসল করলেন, জামা পড়লেন এবং ওড়না গায়ে দিলেন। অতঃপর দরজা খুলে দিয়ে বললেন, “হে আবু হুরায়রা! আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা) তার বান্দাহ ও রাসূল” আবু হুরায়রা রো) বলেন, আমি খুশির চোটে কাদতে কাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলাম । আমি বললাম, হে আল্লাহর রাসূল। সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তা'আলা আপনার দু'আ কবুল করেছেন এবং আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেছেন। রাসূলুল্লাহ সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন এবং ভাল কথা বললেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর কাছে দু'আ করুন- তিনি যেন মুসলমানদের অন্তরে আমার এবং আমার মায়ের জন্য ভালবাসা সৃষ্টি করে দেন এবং আমাদের মধ্যেও যেন তাদের জন্য ভালবাসা সৃষ্টি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হে আল্লাহ! আপনি আপনার এই বান্দাহ আবু হুরায়রা এবং তার মাকে মুমিনদের প্রিয়পাত্র করে দিন এবং মুমিনদেরকেও তাদের প্রিয়পাত্র করে দিন। আবু হুরায়রা (রা) বলেন অতঃপর এমন কোন মুমিন পয়দা হয়নি- যে আমার কথা শুনেছে অথবা আমাকে দেখেছে- কিন্ত আমাকে ভালবাসেনি প্রেত্যেকেই আমাকে ভালবেসেছে)। শা তা এ ৮9 ৯০ 2 ও ০৩ ৩ ১৪৬০ 35০ ৯১ ৪৪ 9০০ ভিডি ১৮ ৬: 5555 2 (61 :০০৫ £% ৩৪৯০ 29৪ 551 ৮৪ 5355) ৮7 2: ১455201 15 তরু 91 5১50 05 ৪০৭1 ৮8 2 251 5520 3৬9 এ 502 ০5 জু ক ০১০ (51 5055 30 এ
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।