Sahih Muslim Part 08 Islamic Center PDF
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

11000://15191111001.0€ ৩২৮ সহীহ মুসলিম করছিল। এমনকি তার উপর অবতীর্ণ কালামের গুরুভারে ভীষণ শীতের দিনেও সাদা মুক্তার ন্যায় ঘামের বিন্দুসমূহ টপটপ করে গড়িয়ে পড়ত আয়েশা (রা) বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ অবস্থার অবসান হল তখন তিনি হাসছিলেন। এরপর তিনি প্রথম যে কথাটি উচ্চারণ করলেন, তা হচ্ছে এই- তিনি বললেন, হে আয়েশা! তোমার প্রতি সুসংবাদ! শোন! আল্লাহ তোমাকে নির্দোষ বলে ঘোষণা করেছেন। (এ সুসংবাদ শুনে) আমার আম্মা আমাকে বললেন, রাসূলুল্লাহর কাছে উঠে যাও। আমি বললাম, আল্লাহর কসম! আমি তার কাছে এখন যাব না আর আল্লাহ ছাড়া কারও প্রশংসা করব না যিনি আমার নির্দোষ হওয়ার ব্যাপারে আয়াত নাধিল করেছেন। তিনি বলেন, মহান আল্লাহ (এ ব্যাপারে) এ আয়াতসমূহ নাধিল করেছেন- “যেসব লোক অপবাদে জড়িত হয়েছে, তারা তোমাদেরই আত্্ীয়। এ ব্যাপারটিকে তোমরা নিজেদের অকল্যাণ মনে করো না বরং এটা তোমাদের জন্য কল্যাণকর ।” এখান থেকে দশ আয়াত । মহান আল্লাহ এ আয়াতসমূহ আমার নির্দোষ হওয়ার ব্যাপারে নাধিল করেছেন। তিনি বলেন, এরপর আমার পিতা আবু বাক্র রো) যিনি মেসতাহের জন্য আত্মীয়তাহেতু ও দারিদ্রের কারণে যথেষ্ট খরচ করতেন, কসম খেয়ে বললেন, আয়েশার প্রতি এমন অশোভনিয় উক্তি করার পর আমি আর কখনও তার প্রতি কোন প্রকার সাহায্য করব না। এরপর মহান আল্লাহ আবার এ আয়াত নাযিল করলেন “তোমাদের মধ্যে সামর্থবান সচ্ছল ব্যক্তিরা যেন এরূপ কসম না করে যে (অভাবপ্স্ত) আত্মীয়-স্বজনকে দান করবে না।”... এ আয়াত পর্যন্ত “তোমরা কি কামনা কর না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন।” হাব্বান ইবনে মুসা বলেন, আবদুল্লাহ ইবনে মুবারক বলেছেন, এ আয়াতটুকু কিতাবুল্লার মধ্যে সবচেয়ে আশাব্যাঞ্জক আয়াত। এরপর আবু বাক্র সিদ্দিক (রা) বললেন, খোদার কসম! আমি অবশ্যই কামনা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। অবশেষে মেসতাহের প্রতি পূর্বে যে ব্যয়ভার বহুন করতেন তা পুনরায় চালু করে দিলেন এবং বললেন, আমি আর কখনও এ ব্যয় বন্ধ করব না। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর স্ত্রী য়নাৰ বিনতে জাহাশকে আমার বিষয় জিজ্ঞেস করেছিলেন, তুমি কি জান বা কি মনে কর? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার কান ও চোখকে মিথ্যা থেকে বাচাতে চাই । খোদার কসম! - আমি তার সম্পর্কে ভাল ছাড়া কিছু জানিনা । আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে একমাত্র. যয়নাবই আমার সাথে প্রতিদ্বন্দিতা করার মত ছিলেন। তাঁকে আল্লাহ খোদাভীতির ফলে (অপবাদ থেকে) রক্ষা করেছেন। অথচ তার বোন হামনা বিনতে জাহাশ এ ব্যাপারে তার সাথে বাকযুদ্ধে লিপ্ত হল (অর্থাৎ আমার বিরুদ্ধে কিছু না বলার দরুন ক্ষেপে গেল)। অতঃপর সেও অধঃপতনে ও রসাতলে গেল। ইমাম যুহরী বলেন, এতটুকই এব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাহিনী আমাদের কাছে পৌছেছে। _ রাবী ইউনুসের হাদীসে যুহরী 5১৯৯]. «_৫০৯| এর স্থলে 2১০৯ 41০০| উল্লেখ করেছেন। উভয় বাক্যাংশের অর্থ প্রায় একই ।

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।