Sahih Muslim Part 08 Islamic Center PDF
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

ও 100://1510111001.0€ ৩২৪ সহীহ মুসলিম মাংসপেশীতে পরিপূর্ণ মোটা ও ভারী ছিল না। কেননা তারা অল্প পরিমাণ শুকনো খাদ্য্হণ করত। এ জন্যেই সঙ্গী লোকেরা যখন পাঁলকী উঠিয়ে উটের পিঠে স্থাপন করছিল তেমন ভারী বোধ করেননি । এ ছাড়াও আমি ছিলাম অল্পবয়স্কা তরুণ বালিকা । তারা তো যথারীতি উট হাঁকিয়ে সামনে অগ্রসর হয়ে গেল। এদিকে বাহিনী প্রস্থান করার পর আমি আমার হার খুঁজে পেলাম এবং তাদের অবস্থান স্থলে আসলাম । এসে _ দেখি সেখানে কেউ নেই। ডাকার লোকও নেই, জওয়াব দেয়ার লোকই নেই। অতঃপর আমি যে স্থানে অবস্থান করেছিলাম সেখানেই ফিরে যেতে মনস্থ করলাম এবং ধারণা করলাম লোকেরা আমাকে না পেয়ে অবশ্যই আমার নিকট ফিরে আসবে । এমতাবস্থায় আমি আমার অবস্থানের জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর চোখে নিদ্রা জড়িয়ে আসলে ঘুমিয়ে পড়লাম । এদিকে সাফওয়ান ইবনে মু'াত্তাল নামক এক ব্যক্তি, যে মুজাহিদদের সবার পিছনে রাতের শেষাংশে রওয়ানা হয়েছিল, রাতের অন্ধকারে চলতে চলতে আমার অবস্থান স্থলের কাছে পৌছে গেল এবং ঘুমন্ত মানুষের কালো ছায়া দেখতে পেল । আমার কাছে এসে আমাকে দেখে চিনতে পারল । ইতিপূর্বে পর্দার হুকুম প্রবর্তিত হওয়ার আগে সে আমাকে দেখেছিল । আমাকে চিনতে পেরে “ইন্লালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন” বলে উঠল । শব্দ শুনে আমি জাগ্তত হলাম এবং চাদর দিয়ে মুখ টেকে ফেললাম । খোদার শপথ! আমার সাথে সে একটি কথাও বলেনি আর আমিও তার ইন্রালিল্লাহর শব্দ ছাড়া কোন কথা শুনিনি। অবশেষে সে নিজ সওয়ারীকে আমার জন্য ঝুঁকিয়ে দিয়ে এর সামনের পায়ের কাছে নিজ পা বাড়িয়ে দিলে আমি (তাতে ভর করে) আরোহণ করলাম। অতঃপর সে সওয়ারীকে টেনে নিয়ে অগ্রসর হতে থাকল । চলতে চলতে আমরা আমাদের কাফেলার নিকট পৌছে গেলাম। তারা যখন দ্িপ্রহরের প্রখর রৌদ্রতাপে ক্লান্ত শ্রান্ত হয়ে একস্থানে সওয়ারী থেকে নেমে পড়ল, এর একটু পরেই আমরা পৌছলাম। এরপর আমার (অপবাদের) ব্যাপারে জড়িত হয়ে কিছু লোক নিজেদের অধঃপতন ডেকে এনেছে আর যে ব্যক্তি এর প্রধান ভূমিকা নিয়েছে তার নাম . হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এরপর আমরা মদীনায় পৌছে গেলাম । মদীনায় পৌছার পর আমি অসুস্থ হয়ে দীর্ঘ একমাস যাবৎ ভুগলাম। এদিকে লোকেরা অপবাদ রটনাকারীদের কথায় বিভ্রান্ত হচ্ছিল। কিন্তু আমি এসব ব্যাপারে কিছুই অবগত ছিলাম না । আমার দারুণ অসুস্থতার ভিতরে অবশ্য এ কথাটুকু আমাকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল যে- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তেমন অনুরাগ দেখতে পেতাম না যা ইতিপূর্বে অসুস্থ হলে তার মাঝে দেখতে পেতাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করে প্রথমে সালাম করতেন পরে জিজ্ঞেস করতেন তোমরা কেমন আছ? এ কথাটুকু আমাকে সংশয়ে ফেলে দিয়েছে। আমি খারাপ কিছু বুঝতেই পারিনি। অবশেষে একটু সুস্থ বোধ করার পর আমি উম্মু মেসতাহকে সাথে নিয়ে মানাসে'র দিকে যা আমাদের মলসূত্র ত্যাগের স্থান, বের হলাম । আমরা অবশ্য মেলমূত্র ত্যাগের জন্য) রাতে রাতেই বের হতাম। আর এ প্রথা আমাদের গৃহের কাছাকাছি

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।