Sahih Muslim Part 08 Islamic Center PDF
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

11000://151711001.0 যা এ ৩ 2) ৩ এ জা ৯3:55 এ৭৪ ৮ ১০১০ ৬ সি 42৮ ৩০ ৬৪3 499৮ 20) (2259 ২২০ ১৪ ৫৫৪ 959] 5৯৮৯ 222 ৪ (1 1921 ০158 : 9 ৬ ১ ভরি টা ০১5 ৩৪১৮ জট 9৬3 ৬৮১৮। ইমাম যুহরী বলেন, আমাকে সাঈদ ইবনে মুসাইয়াব, উরওয়া ইবনে যুবায়ের, আলকামা ইবনে ওয়াক্কাস এবং উবায়দুল্লাহ ইবনে আবদুন্নাহ ইবনে উ"তবা ইবনে মাসউদ (রো) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশার (রা) (অপবাদের) কাহিনী সম্পর্কে বর্ণনা করে শুনিয়েছেন। অপবাদকারীরা যখন তার প্রতি কিছু (অবাঞ্ছিত) কথা বলেছিল, তখন মহান আল্লাহ তাদের কথিত অপবাদ থেকে তাকে পবিব্র ও নিষ্ধলক্ক প্রমাণিত করেছেন। এদের প্রত্যেকে আমাকে কাহিনীর কিছু অংশ বর্ণনা করে শুনিয়েছেন। এ ছাড়া ঘটনা সম্পর্কে তাদের একে অপরের চেয়ে বেশী অবহিত ও বর্ণনার দিক থেকে অধিক নির্ভরযোগ্য ছিলেন। আমি অবশ্য তাদের প্রত্যেকের কাছ থেকে, যতটুকু বর্ণনা করেছেন, মনোযোগ সহকারে শুনেছি। আর তাদের একের বর্ণনা অন্যের বর্ণনার সত্যতা প্রমাণ করে। তারা বর্ণনা করেছেন : মহানবী সাললাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রিয়তমা তরী আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে বের হতে ইচ্ছা করতেন, তখন তার স্ত্রীদের লটারীর (ভাগ্য পরীক্ষা) ব্যবস্থা করতেন । আমিও তাতে উপস্থিত থাকতাম । লটারীতে যার নাম উঠত তাকে নিয়ে সফরে বের হয়ে যেতেন। আয়েশা (রা) বলেন, এক যুদ্ধে রওয়ানা হওয়ার প্রাক্কালে তিনি লটারী ধরলে তাতে আমার নাম উঠল। অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। এটা ছিল পর্দার হুকুম নাধিল হওয়ার পরের ঘটনা । এ সফরে আমাকে উটের পিঠে পালকিতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পালকিতেই উঠানামা করা হয়েছিল। অবশেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে প্রত্যাবর্তন করলেন এবং আমরা মদীনার কাছাকাছি পৌছলাম, তখন রাত ছিল। ব্রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নিজ নিজ সওয়ারীতে আরোহণ করতে আদেশ করলেন। এ ঘোষণার পর আমি উঠে গেলাম এবং কিছু দূর পায়ে হেটে মুজাহিদ বাহিনীকে অতিক্রম করে সামনে চলে গেলাম । অতঃপর প্রয়োজন সেরে আমি সওয়ারীর নিকট আসলাম। সওয়ারীর নিকট এসেই হঠাৎ বুকে হাত দিয়ে দেখি ইয়ামান দেশের “যাফার' অঞ্চলের তৈরী আমার হারখানা কোথায় হারিয়ে গেছে। অতঃপর হার খুঁজতে গিয়ে পিছনে ফিরে গেলাম । এ খোজাখৌজিতে আমার বেশ বিলম্ব হত্রে গেল। এদিকে যারা আমাকে সওয়ারীতে উঠিয়ে দিত, তারা এসে আমার পালকিটা ৰহন করে আমি যে উটে আরোহণ করতাম তাতে উঠিয়ে দিল তাদের ধারণা যে আমি পালকীর ভিতরেই আছি। আয়েশা (রা) বলেন, মহিলারা এ সময় হালকা পাতলা ছিল।

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।