Sahih Muslim Part 08 Islamic Center PDF
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

৩১০ সহীহ মুসলিম 1600://15101111001.0€ ইবনে মালিক (রা) থেকে বর্ণনা করে জানিয়েছেন, আবদুল্লাহ ইবনে কা'ব (রো) যিনি হযরত কাস্ব (রা) অন্ধ হয়ে যাওয়ার পর পুত্রদের মধ্যে তার পথপ্রদর্শক ছিলেন, বলেছেন : আমি (আমার পিতা) কা*ব ইবনে মালেকের কাছে এ সময়কার কাহিনী বর্ণনা করতে শুনেছি যখন তিনি তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেছনে রয়ে গিয়েছিলেন । কাব ইবনে মালিক (রা) বলেন, আমি তাবুকের যুদ্ধ ছাড়া আর কোন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেছনে ছিলাম না । কেবল বদরের যুদ্ধে (বিশেষ কারণে) পেছনে ছিলাম। আর ইতিপূর্বে যুদ্ধ থেকে পেছনে থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনও রাগ করেননি- শাসাননি। তাছাড়া বদর যুদ্ধের ব্যাপারটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ. কুরাইশদের বাণিজ্য দলকে ধাওয়া করতে চেয়েছিলেন। অবশেষে আল্লাহ তা“আলা .: অনির্ধারিতভাবে তাদেরকে ও শক্রপক্ষকে বদর প্রান্তরে পরস্পর একত্রিত করে দিয়েছেন। কা'ব ইবনে মালিক (রা) বলেন, আকাবায় শপথের রাতে যখন আমরা ইসলামের জন্যে বজ কঠিন শপথ নিয়েছিলাম তখনও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তবে আমি এ কথটুকু কামনা করিনি যে, আকাবার বাইয়াতের সঙ্গে বদরযুদ্ধ সংঘটিত হোক যাতে আমাকে শরীক হতে হয়। যদিও বদর ০০8 বাইয়াত অপেক্ষা অধিকতর উল্লেখযোগ্য । . আমার ইতিবৃত্ত হচ্ছে এই : আমি তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেছনে থাকাকালে (সবদিক থেকে ভাল ছিলাম) শারীরিক দিক থেকেও পূর্বের চেয়ে বলিষ্ঠ ও আর্থিক দিক থেকেও অধিক সচ্ছল ছিলাম যা ইতিপূর্বে কখনও ছিলাম না। খোদার শপথ, আমি এর আগে কখনও দুটা বাহন একসাথে জমা করতে পারিনি কিন্ত এ যুদ্ধে জমা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এ ুদ্ধাভিযান চালিয়েছিলেন তখন : ভীষণ গরম ছিল, মরুভূমির উপর দিয়ে বহুদূরের সফরে যাত্রা করেছিলেন, সামনে বিরাট শক্রবাহিনী। অতএব এ পরিস্থিতিতে মুসলমানদের কাছে একথাটুকু পরিস্ফুট হয়ে উঠেছিল যে, তাদেরকে যুদ্ধের জন্যে উপযুক্ত প্রস্ততি নিতে হবে। এরপর তিনি (রোসূল) তাদেরকে নিজের অভীষ্ট লক্ষ্য সম্পর্কে অবহিত করলেন । মুসলমানের সংখ্যাও রাসূলুল্লাহর সাথে বিপুলসংখ্যক ছিল৷ অবশ্য সংখ্যা নিয়ন্ত্রণকারী কোন কিতাব বা দপ্তর তাদেরকে একত্রিত করেনি (অর্থাৎ তাদের কোন পরিসংখ্যান ছিল না)। হযরত কাব বলেন, আমাদের মধ্যে কোন ব্যক্তিই এ ধারণায় আত্মগোপন করার ইচ্ছা করেনি যে ব্যাপারটা হয়তো ওহী নাধিল হওয়া পর্যন্ত গোপন থাকতে পারে, তারপর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এ সময় এ যুদ্ধাভিযান চালিয়েছেন যখন ফলন খুব ভাল হয়েছিল এবং মওসুম খুব ভাল ছিল । আর আমি ফসলের প্রতি বেশী আকৃষ্ট হয়ে পড়েছিলাম এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।