৬ সহীহ মুসলিম 100://1510111001.0€ মেয়েলোক দুটির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম এবং আবু বাক্রের (রা) দেখা হল । তারা পাহাড় থেকে নামছিলেন। তিনি মেয়েলোক দুটিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তারা বলল, এক ধর্ম পরিবর্তনকারী এসেছে । সে কা'বার আড়ালে লুকিয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, সে তোমাদের কি বলেছে? স্ত্রীলোক দুটি বলল, সে যা বলেছে তা পুনরায় মুখে আনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তীর সাথীসহ বাইতুল্লাহ তাওয়াফ করলেন এবং হাজরে আসওয়াদে চুমু দিলেন। অতঃপর তিনি নামায পড়লেন। তিনি নামায শেষ করলেন। আবু যার রো) বলেন, আমিই প্রথম সালামের সুন্নাত আদায় করলাম । আমি বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ । তিনি বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমি গিফার গোত্রের লোক । তিনি হাত ঝুকালেন এবং নিজের আংগুলগুলো কপালে রাখলেন । আমি মনে মনে বললাম, আমি গিফার গোত্রের পরিচয় দিয়েছি । এটা হয়ত তীর কাছে খারাপ লেগেছে । আমি তার হাত স্পর্শ করতে যাচ্ছিলাম । কিন্তু তার দাবনা বাধা হিরোর চিনি জি জবা বালি আনারিভিনা অনিক অনা ছিলেন। | অতঃপর তিনি মাথা তুলে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কবে এসেছ? আমি বললাম, আমি এখানে তিরিশ দিন এবং তিরিশ রাত ধরে অবস্থান করছি । তিনি জিজ্ঞেস কাছে কোন খাবার ছিল না । আমি এ পানি পান করে ক্ষুধা নিবৃত্ত করেছি এবং মোটা হয়ে গেছি। এমনকি আমার পেটের চামড়া মোটা হয়ে ঝুলে পড়েছে। আমি আমার কলিজায় ক্ষুধার কোন দুর্বলতা অনুভব করছি না । তিনি বললেন, এই পানি অতিশয় বরকতময় ও প্রাচূর্যময়। এটা খাদ্যও বটে। অন্যান্য খাবারের মত তা পেট পূর্ণ করে দেয়। আবু বাক্র (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আজ রাতে তাকে খাবার খাওয়ানোর জন্য আমাকে অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বাক্র (রা) . রওনা হলেন। আমিও তীদের সাথে চললাম । আবু বাক্র (রা) একটি দরজা খুললেন এবং সেখান থেকে তায়েফের শুকনা আংগুর বের করে আনলেন । মক্কায় এটাই ছিল আমার প্রথম খাবার । অতঃপর কিছুক্ষণ সেখানে অবস্থান করলাম । তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি বললেন, আমাকে খেজুর বাগানে পূর্ণ একটি এলাকা দেখানো হয়েছে। এটা ইয়াসরিব ছাড়া আর কিছু নয়। তুমি কি আমার পক্ষ থেকে তোমার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিতে পারবে? আশা করা যায় আল্লাহ তাআলা তোমার দ্বারা তাদের উপকার করবেন এবং তাদের মাধ্যমে তোমাকে পুরস্কৃত করবেন। অতঃপর উনাইসের কাছে ফিরে এলাম । সে বলল, ভুমিকিরলো জারি বায আমি ইসলাম গ্রহণ করেছি এবং তার নবুয়াতকে সত্য বলে মেনে নিয়েছি। আমরা উভয়ে
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।