11000://1519111001.0€ সহীহ মুসলিম ১২৫ 9 235 তু এ ৩ পে ৩ 155 3) 54155 ৬৪০৬। আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি রোসুলুল্লাহ) বলেছেন : দানের ছারা সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নমনীয়তা ও বিনয়ীর পথ গ্রহণ করে আল্লাহ তার মর্যাদা উন্নত করেন। 3১ 51 5825 পা 5 চা ৬ ৪১ ০ ১৪০! 6.1 ৫ 1১559 12106 ৫৫ 5 55:30 পু ঞ। তা ১05 74 25৩1 টেট 5 ২৫৫01 ১2221 ১৪ টি ৬৪০৭। আবু হুরায়রা রো) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : গীবত কি তোমরা জানো? লোকেরা বললো : আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। রাসূলুল্লাহ বললেন : তুমি তোমার কোন ভাই সম্পর্কে এমন কথা বলবে যা সে উপস্থিত থাকলে অপছন্দ করতো- এটাই গীবত প্রশ্ন করা হলো, আমি যে কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলেও কি সেটা গীবত হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি যা বলো তাযদিতার মধ্যে বিদ্যমান থাকে তাহলে এটা গীবত। আর যে কথা তুমি বল তাযদিতার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে সেটা হলো বোহতান বা মিথ্যা অপবাদ । টীকা : ইমাম নববী (র) বলেন, ছ'টি কারণে গীবত করা জায়েয । যথা (১) বিচারক অথবা বাদশাহ- এর কাছে যালিমের অনুপস্থিতিতে মযলুমের জন্য তার যুলুম সম্পর্কে অবহিত করা এবং বলা যে, সে আমার উপর এ যুলুম করেছে। (২) কোন অপরাধী সম্পর্কে এমন ব্যক্তির কাছে অভিযোগ করা যে তাকে শায়েস্তা করতে সক্ষম (৩) মাসআলার সমাধানের জন্য কারো কোন অভ্যাস বা কাজ সম্পর্কে অবহিত করে ফতওয়া চাওয়া । তবে এ ক্ষেত্রে নাম উল্লেখ না করে পরোক্ষভাবে জিজ্ঞেস করাটা উত্তম। (৪) অনিষ্ট থেকে মুসলমানদেরকে বাচানোর উদ্দেশ্যে গীবত করা। যেমন হাদীস বর্ণনাকারীদের সমালোচনা করা, বিবাহের প্রস্তাব নিয়ে পরামর্শের ক্ষেত্রে গুণাগুণ বলা । কোন ক্রটিপূর্ণ বস্তু বিক্রয়ের সময় ক্রেতাকে অবহিত করে দেয়া ইত্যাদি । (৫) যে প্রকাশ্যে এবং দিবালোকে অপরাধমূলক কাজ করে বেড়ায়। যেমন মদ পান করে, যুলুম করে । তার কথা লোকদেরকে জানিয়ে তাকে সাবধান করে দেয়া। (৬) যদি কেউ কোন উপাধিতে প্রসিদ্ধ হয়ে যায় এবং প্রশংসার উদ্দেশ্যে তা বলা হয়। তবে হেয় প্রতিপন্ন করার জন্য বলা যাবে না। ও অনুচ্ছেদ : ২০ অপরের দোষ-ক্রুটি গোপন রাখার সুফল । : নি ৬ এ ০৬ ৩ পুতি
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।