11000://151711001.0 সহীহ মুদলিম ১১৭. রি ৬৪ জেড ৪, ৩ ৬1 2৫052 ৩১ 2) 1১৩৪ (4০০ ১) ৫ ৮ ১৪ ৪১ 2৪ ৩০৮ ১৮1 5223 125 ক ০ ৬৩৮৭। আবু যার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তা'আলা থেকে বর্ণনা করেছেন । আল্লাহ বলেন : হে আমার বান্দাহগণ! আমি নিজের উপর যুলুম করাকে হারাম করেছি এবং তোমাদের জন্যও এ কাজটিকে হারাম : করেছি। অতএব, তোমরা একে অপরের উপর যুলুম করবে না। হে আমার বান্দাগণ! আমি যাকে হিদায়েত (সঠিক পথ) প্রদান করি সে ছাড়া তোমাদের অন্য সকলেই পহন্রষ্ট। কাজেই তোমরা আমার কাছে হিদায়েতের প্রার্থনা করো, আমি তোমাদেরকে পথ প্রদর্শন করবো । হে আমার বান্দাহগণ! আমি যাকে খাদ্য দান করি সে ছাড়া অন্যরা অভুক্ত থাকে । অতএব, তোমরা আমার কাছে খাদ্যের জন্য আবেদন কর, আমি তোমাদেরকে খাওয়াবো । হে বান্দাগণ! আমি যাকে পরিধান করাই সে ছাড়া অন্য সকলেই উলঙ্গ। অতএব, তোমরা আমার কাছে পোশাকের জন্য প্রার্থনা কর, আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দান করবো । হে বান্দাগণ! তোমরা দিনরাত গুনাহ কর আর আমি সকল প্রকার গুনাহ ক্ষমা করি। অতএব, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদেরকে ক্ষমা করবো । হে আমার বান্দাহগণ! তোমরা আমার কোন অপকারও করতে পার না আর উপকারও করতে পার না। হে আমার বান্দাগণ! তোমাদের মধ্যে যেসব বড় বড় খোদাভীরু লোক রয়েছে, তোমাদের আগের ও পরের, এবং জন ও মানব সকলেই যদি তাদের মত মুত্তাকী হয়ে যায়- এতে আমার সম্রাজ্যে কোন কল্যাণ বাড়াবে না। আর যদি তোমাদের আগের ও পরের লোকেরা এবং জ্বিন ও মানব সকলেই তোমাদের বড় বড় পাপাচারীদের ন্যায় পাপাচারী হয়ে যায় তাতেও আমার সমাজে কোন 'অনিষ্ট করতে পারবে না । হে আমার বান্দাহ সকল! তোমাদের আগের ও পরে মানুষ ও জ্বিন সকলে যদি এক ময়দানে সম্মিলিত হয়ে আমার কাছে চাইতে থাকে এবং আমি তোমাদের প্রত্যেকের চাহিদা ও প্রার্থনা অনুযায়ী দিতে থাকি তাতে আমার কাছে যে ধন ভাপ্তার রয়েছে তা ফুরিয়ে যাবে না। বরং এতে যে পরিমাণ সম্প্দ কমবে তার পরিমাণ হবে মহাসমুদ্রে একটি সুই ডুবিয়ে বের করে আনার অনুরূপ। হে আমার বান্দাহগণ! এ তো তোমাদের আমলেরই ফলাফল । আমি তোমাদের জন্য তা হিসেব করে রেখেছি। অতঃপর আমি তোমাদেরকে পুরাপুরিভাবে তোমাদের আমলের প্রতিফল দান করবো । অতএব, যে ভাল ফল পাবে সে যেন আন্লাহর প্রশংসা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে । আর যে খারাপ প্রতিফল লাভ করে সে যেন এ জন্য নিজেকেই দায়ী ও অভিযুক্ত করে ।” বর্ণনাকারী সাঈদ বলেন, আবু ইদ্রিস খাওলানী যখন এ হাদীসটি বর্ণনা করতেন তখন
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।