- 0000://1519111001.0 ০ ছেলেটিকে উপস্থিত করলো । এবার জুরাইজ বললো : আমাকে একটু নামায পড়ার . সুযোগ দাও । তারপর নামায শেষ করে ছেলেটির কাছে এসে তার পেটের উপর আঘাত করে বললো, হে ছেলে! তোমার পিতা কে? ছেলেটি বললো : অমুক রাখাল । নবী (সা) বলেন : তারপর লোকেরা জুরাইজ-এর কাছে এসে তাকে চুমো দিতে এবং তার সাথে করমর্দন করতে শুরু করলো । আর তারা বললো : আমরা আপনার ইবাদতখানাটি স্বর্ণ দিয়ে তৈরী করে দিচ্ছি। জুরাইজ বললো: না স্বের্ণ দিয়ে তৈরীর প্রয়োজন নেই) বরং তোমরা তা আগের মত মাটি দিয়েই তৈরী করে দাও । শেষ পর্যন্ত তারা তাই করলো । তৃতীয় যে শিশুটি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন, সে এ শিশু যে তার মা-এর দুধ পান করছিলো । এমন সময় এক ব্যক্তি একটি উৎকৃষ্ট সাওয়ারীর উপর আরোহণ করে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে অতিবাহিত হলে তার মা বললো : হে আল্লাহ আমার ছেলেকে এ লোকটির মত করুন। তখন এ ছেলেটি স্তন ছেড়ে দিয়ে লোকটির কাছে এসে তার দিকে তাকিয়ে বললো : হে আল্লাহ! আমাকে এ লোকটির মত করবেন না। তারপর সে পুনরায় স্তন মুখে নিয়ে দুধ পান করতে লাগলো । এই শিশুর দুধ পানের দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তর্জনী আঙ্গুল মুখে দিয়ে চুষে দেখিয়েছেন। আবু হুরায়রা (রো) বলেন : আমি যেন এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তর্জনী আঙ্গুল মুখে দিয়ে শিশুর দুধপানের দৃশ্য বর্ণনা করতে দেখতে পাচ্ছি। নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তারপর লোকেরা এক দাসীকে (সেখান থেকে) মারতে মারতে এ বলে অতিবাহিত করলো যে, তুই ব্যভিচার করেছিস; চুরি করেছিস। আর সে (দাসী) বলছে- “হাসবিয়াল্লাহু ওয়া নে"মাল ওয়াকীল” (অর্থাৎ “আল্লাহ আমার জন্য যথেষ্ঠ এবং আমার কর্ম সম্পদানকারী”)। এ দৃশ্য দেখে তার মা বললো: হে আল্লাহ! আমার ছেলেকে তার মত (দাসী) বানাবেন না। তখন ছেলেটি দুধ পান ছেড়ে দিয়ে দাসীর দিকে তাকিয়ে দেখে বললো : হে আল্লাহ ! আমাকে তার মত করো । এ কথা শুনে উভয়ের (মা ও শিশুর) মধ্যে কথা, কাটাকাটি হল। মহিলা বললো : হতভাগা । যখন সুশ্রী সুঠাম এক লোক এখান থেকে যাচ্ছিল তখন আমি বললাম, আল্লাহ! আমার ছেলেকে এর মত করো : তুমি বললে : হে আল্লাহ! তুমি আমাকে এর মত করো না। আর এবার যখন লোকেরা এ দাসীকে মেরে ধাবা দিয়ে এ কথা বলে নিয়ে যাচ্ছে, তুই ব্যভিচার করেছিস, চুরি করেছিস।” তখন আমি বলছি, হে খোদা! আমার ছেলেকে এর মত করো না। আর তুমি বলছো, হে আল্লাহ! আমাকে তার (দাসীর) মত করো? (এটা কেমন কথা হলো)। (উত্তরে) ছেলেটি বললো : এ লোকটি এক অত্যাচারী তাই আমি বলেছি : আল্লাহ! আমাকে তার মত করো না। আর এখন যে দাসীকে তারা বলছে “তুই ব্যভিচার করেছিস” মূলতঃ সে ব্যভিচারী নয় বেরং তার উপর মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে); আর যে বলা হচ্ছে তুই চুরি করেছিস। বাস্তবে সে চোর নয়। তাই আমি বলেছি : “হে আল্লাহ! আমাকে তার (দাসীর) মত করো ।” টীকা : এ হাদীস দ্বারা ইসলামের কতগুলো মূল্যবোধ ও শিক্ষা ফুটে ওঠেছে। তাহলো- (১) পিতামাতার সাথে সদ্যবহারের সুফল (২) মায়ের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ (৩) মা-এর ডাকে সাড়া দেয়া €৪) দু'টি কাজ একত্র হলে যেটির গুরুত্ বেশী সেটি আগে করা (৫) বিপদে আল্লাহ তার
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।