সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ٤٩٨
📝 نص 📖 PDF

Contents v৮ ৬০> ০০-০ / সৰ্হাহু আত্-তিরমিযী ওম খণ্ড চতুর্থতঃ সুনানে তিরমিযীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস সিত্জহ” এর মধ্যে ইমাম তিরমিযী 'র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের চাইতে ভিন্ন । তন্মধ্যে একটি এই যে, অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদীস বর্ণনা করার পর বলেছেন, সহীহ অথবা হাসান বা যঈফ । যা তীর গ্রন্থের একটি সৌন্দর্য যদি তার এই সহীহকরণের ক্ষেত্রে তাসাহুল অর্থাৎ নম্রতা না থাকতো যে বিষয়ে তিনি হাদীস বিশারদগণের নিকট প্রসিদ্ধ । আমার অনেক গ্রন্থেই বিষয়টির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আর এজন্যই আমি এক্ষেত্রে তার অনুসরণ করিনি । বরং আমি হুকুম বর্ণনা করি আমার অনুসন্ধান ও গবেষণা আমাকে যে জ্ঞান দান করে তারই ভিত্তিতে । এ জন্যই লেখকের অনেক দুর্বল হুকুম লাগানো হাদীসকেও সহীহ অথবা হাসানের স্তরে উন্নত করতে সক্ষম হয়েছি। আর এর প্রশংসা একমাত্র আল্লাহরই । যেমন সুনানে তিরমিযী গ্রন্থে কিতাবুত্‌ তাহারাতে নিম্নবর্তী নম্বরযুক্ত হাদীসগুলো- ১৪, ১৭, ৫৫, ৮৬, ১১৩, ১১৮, ১২৬, ১৩৫, ১৩৯ । অন্যান্য অধ্যায়ে এরূপ আরো অনেক উদাহরণ রয়েছে। আমি যা উল্লেখ করলাম উদাহরণের জন্য এটাই যথেষ্ট । আর এর মাধ্যমেই সেটার যঈফ হাদীসের নিসবাত নেমে (দূর হয়ে) গেছে। আর প্রশংসামাত্রই একমাত্র আল্লাহর । _-আঁর যে হাদীসগুলোকে তিনি হাসান বলে মন্তব্য করেছেন, আমি অনেক জ্ঞানগর্ভ আলোচনা-সমালোচনা দ্বারা এবং মুতার্বি' ও শাহিদগুলো অনুসন্ধানের মাধ্যমে সেটাকে সহীহ'’র মর্যাদায় উন্নীত করেছি। আপনি সেগুলো এভাবেই বর্ণনা করুন এতে কোন ক্ষতি নেই । আল্লাহ চাহে তো পাঠকগণ অনেক অধ্যায়েই এরূপ দেখতে পাবেন। কিন্তু এই হাদীসগুলোর বিপরীতে আরো কতগুলো হাদীস রয়েছে যেগুলোকে লেখক (ইমাম তিরমিযী) শক্তিশালী বলে মন্তব্য করেছেন। আমার সমালোচনায় এ হাদীসগুলো দুর্বল সনদের । যা দূর করার কোন কিছু নেই । বরং কিছু হাদীস রয়েছে যা মাঙজু বা জাল । শুধুমাত্র কিতাবুত্‌ তাহারাতে ও কিতাবুস্‌ সালাতে বর্ণিত নিম্নবর্তী নন্বরঝুক্ত হাদীসগুলো- ১২৩, ১৪৫, ১৪৬, ১৫৫, ১৭১ (এই হাদীসগুলো মাওজ্ু) ১৭৯, ১৮৪, ২৩৩, ২৪৪, ২৫১, ২৬৮, ৩১১, ৩২০, ৩৫৭, ৩৬৬, ৩৮০, ৩৯৬, 8১১, ৪৮০, ৪৮৮, 8৯৪, ৫৩৪, ৫৫৬, ৫৫৭, ৫৬৭, ৫৮৩, ৬১৬ । Wwww.waytojannah.com

— صفحة ٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.