সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ৪৯৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ATE সহীহ আত্-তিরমিযী’র ভূমিকা প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য । দরূদ ও সালাম বর্ষিত হোক রাসুলুল্লাহ ্ুহুঃ-এর উপর, তীর পরিবারবর্গ, সহচরবৃন্দ এবং তাদের উপর যারা তীদের অনুসরণ করতে থাকবেন কিয়ামাত পর্যন্ত । অতঃপর সুনানে তিরমিযী গ্রন্থের তাহকীক্‌ এবং এর মধ্যে নিহিত সহীহ ও যঈফ হাদীসগুলো পৃথক করার যে দায়িত্ব রিয়াদস্থ মাকতাবাতুত তারবিয়্যাহ আল-আরাবী’র পক্ষ থেকে আমার উপর অর্পিত হয়েছিল তা আমি ১৪০৬ হিজরী সনের ১০ জিলক্দ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সমাপ্ত করেছি। আর এতে আমি সেই পদ্থাই অবলম্বন করেছি, যে পদ্থা অবলম্বন করেছিলাম সুনানে ইবনু মাযাহ’র তাহক্বীক্‌ করার ক্ষেত্রে । এখানে আমি ' সেইসব পরিভাষাই ব্যবহার করেছি, যেসব পরিভাষা সেটাতে ব্যবহার করেছি। আর তা আমি ইবনু মাযাহ’র ভূমিকায় উল্লেখ করেছি। তাই একই জিনিস 'পুর্দরুল্লেখ নিহপ্য়োজন ৷ তবে এই ভূমিকাতে কিছু বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার নিমিত্তে আলোকপাত করছি। প্রথমতঃ পাঠকবৃন্দ অনেক হাদীসের শেষে দেখতে পাবেন হাদীসের স্তর বা মর্যাদা বর্ণনার ক্ষেত্রে বিষয়টিকে আমি ইবনু মাযাহ’র বরাত দিয়েছি। যেমনটি আমি এই গ্রন্থের পঞ্চম নং হাদীসের ক্ষেত্রে বলেছি- সহীহ ইবনু মাযাহ ২৯৮ নং হাদীস । আমি এরূপ করেছি সংক্ষিপ্ত করার উদ্দেশে । সময় বাচানোর জন্য ও একই বিষয় বার-বার উল্লেখ করা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য । কেননা ' আপনি যদি ইবনু মাযাহতে উল্লিখিত ননম্বরযুক্ত হাদীসটি খৌজ করেন তাহলে দেখতে পাবেন, সেখানে লিখা আছে “সহীহ” ইরওয়াহ ৪১ নং সহীহ আবূ দাউদ ৩নং আর-রওজ ৭৬ নং । এই বরাত দ্বারা আমি নিজেকে অনুরূপ Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।