সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ٤٩٨
📝 نص 📖 PDF

Contents ds ক্ুসাইন বিন সোহরাব সাভজেবের কথা সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের জন্য এবং দরূদ ও সালাম মহানাবী মুহাম্মাদ শুহুঃ-এর প্রতি । দুনিয়ার বুকে আল্লাহ তা'আলা কর্তৃক নির্দেশিত পূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম । সহীহ হাদীসের আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলিম হিসেবে আমাদেরকে সহীহ হাদীস জানা ও বুঝা একান্ত অপরিহার্য আমাদের দেশে অধিকাংশ মুসলিম আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী ৷ হাদীসের ভাষা বুঝতে হলে বঙ্গানুবাদের সাহায্য গ্রহণ ব্যতীত বিকল্প পথ নেই । এ ক্ষেত্রে যত বেশি সহীহ হাদীস বঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল । পূর্বে হাদীসের প্রসিদ্ধ তিরমিযী গ্রন্থ বাংলায় অনুদিত হলেও অনুবাদকগণের কেউই প্রসিদ্ধ তিরমিযী গ্রন্থকে যঈফ মুক্ত করেননি । অতএব সহীহ হাদীসের উপর আমলকারীদের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার অধিকারী বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাসিরুদ্দীন আলবানী (রহঃ) কর্তৃক তাহকঝবীক্‌ কৃত সহীহ তিরমিযীর অনুবাদ গ্রন্থ একান্তই কাম্য । গ্রন্থটি অনুবাদে আমার বন্ধু শাইখ মোঃ ঈসা (লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদী আরব) আমাকে সাহায্য করায় আমি তার এই প্রশংসনীয় আস্তরিকতাকে স্বাগত জানাই তিনি অনুবাদ প্রসঙ্গে মুক্ত নীতি অবলম্বন করেছেন। এজন্য তিনি অত্যন্ত সঙ্গতভাবেই ধন্যবাদ পাওয়ার হকদার । আমি তাকে আন্তরিক মুবারাকবাদ জানাই । আমি সত্যিকার অর্থেই অনুভব করছি যে, আমার বন্ধু শাইখ ঈসা এই মহৎ কাজে কতটা শ্রম স্বীকার করেছেন । তার এই পরিশ্রম সফল ও সার্থক হোক এটাই আমি কামনা করি। শাইখ মোঃ ঈসা মিঞা-এর দীর্ঘদিনের সহযোগিতার শুভ ফল বলে আমি মনে করি। আমি আশা করছি- পুস্তকটি সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। হে আল্লাহ! তুমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল কর এবং আমাকে এরূপ আরো বেশী বেশী খিদমাত করার তাওফীক দান কর ৷ -আমীন ॥ নির্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ক্রটি থেকে যাওয়া স্বাভাবিক । প্রুফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত । চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভুল-ভ্রান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব । Wwww.waytojannah.com

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.