সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ৪৯৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩০৮ ০৮/০১১০ / সহীহ আত্-তিরমির্যী ৫ম খণ্ড NEY -— cilS lly ANN.) ob alo iC - AYVVUTY) cot] Gall» (UI Gini) ২৮৭৫ ৷ আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ হই উবাই ইবনু কা‘ব (রাযিঃ)-এর নিকট গেলেন এবং তাকে ডাকলেন ৪ হে উবাই! উবাই (রাযিঃ) তখন নামাযরত ছিলেন। তিনি তীর প্রতি দৃষ্টিপাত করলেন কিন্তু জবাব দিলেন না। তবে তিনি সংক্ষেপে নামায শেষ করে রাসূলুল্লাহ শুলহ্ুঃ-এর নিকট গেলেন এবং বললেন ঃ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ শুরুই বললেন ঃ ওয়া ‘আলাইকাস্‌ সালাম । হে উবাই! আমি তোমাকে ডাকলে কিসে তোমাকে জবাব দিতে বাধা দিল? তিনি বললেন, হে আল্লাহ্র রাসূল! আমি তো নামাযরত ছিলাম । তিনি বললেন £ঃ আমার নিকট আল্লাহ্‌ তা'আলা যে ওয়াহী প্রেরণ করেছেন, তার মধ্যে তুমি কি এ হুকুম পাওনি “রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ তা'আলা ও রাসূলের ডাকে সাড়া দিবে”- (সূরা আল-আনফাল ২৪)? তিনি বললেন, হ্যা । আর কখনো এরূপ করব না ইন্শাআল্লাহ । তিনি বললেন £$ তুমি কি চাও যে, আমি এমন একটি সূরা তোমাকে শিখিয়ে দেই যার মত কোন সূরা তাওরাত, ইনজীল, যাবূর এমনকি কুরআনেও অবতীর্ণ হয়নি? তিনি বললেন, হ্যা ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ শুই প্রশ্ন করলেন ৪ তুমি নামাযে কি পাঠ কর? বর্ণনাকারী বলেন ঃ তিনি (উবাই) উম্মুল কুরআন (ফাতিহা) পাঠ করলেন । রাসূলুল্লাহ শুহুয্ বললেন ঃ যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ! এ সূরার মত (মর্যাদা সম্পন্ন) কোন সূরা তাওরাত, ইনজীল, যাবুর, এমনকি কুরআনেও অবতীর্ণ করা হয়নি । আর এটি বারবার পঠিত সাতটি আয়াত সম্বলিত সূরা এবং মহাসম্মানিত কুরআন যা আমাকে দেয়া হয়েছে। সহীহ $ সহীহ আবূ দাউদ (১৩১০), মিশকাত তাহৰ্বীক্‌ সানী (২১৪২), তা'’লীকুর রাগীব (২/২১৬) । আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । আনাস ইবনু মালিক (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আর তাতে উবাই ইবনু কা‘ব-এর স্থলে সাঈদ ইবনু মু‘আল্লার নাম উল্লেখ আছে। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।