সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ৪৯৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৯৪ ৫১4/ ॥4৯-৬০ / সহীহ আত্-তিরমির্যা ৫ম ধণ্ড তাদেরকে কত যে সুন্দর দেখা যাচ্ছিল সেটা আল্লাহ তা‘আলাই ভাল জানেন । তারা আমার নিকট এলো এবং তাদের মাঝে একদল রাসূলুল্লাহ্‌ হুহুহ্ঃ-এর মাথার নিকট আরেক দল তার পদদ্বয়ের নিকট বসে পড়লো। তারপর তারা পরস্পর বলাবলি করল, এ নাবী শুহুক্ই-কে যা দেয়া হয়েছে আর কাউকে এমন দিতে দেখিনি । তার চোখ দু’টো ঘুমিয়ে থাকলেও তার অন্তর জাগ্রত থাকে। তোমরা তার একটা উপমা বর্ণনা কর । (উদাহরণ) এক নেতা একটি প্রাসাদ নির্মাণ করলেন, তারপর মেহমানদারির আয়োজন করে লোকদেরকে পানাহারের জন্য দাওয়াত করলেন। যে সব ব্যক্তি তার দা‘ওয়াত গ্রহণ করল তারা মেহমানীর খাবার ও পানীয় গ্রহণ করল, আর যে সব ব্যক্তি দা‘ওয়াত গ্রহণ করেনি তিনি তাদেরকে শাস্তি দিলেন । এই বলে তারা উঠে চলে গেল । তখন রাসূলুল্লাহ শুনুঃ জেগে উঠলেন। তিনি বললেন 8 এরা যা বলেছে তুমি কি তা শুনেছ? তুমি কি জানো, এরা কারা? আমি বললাম, আল্লাহ ও তীর রাসূলই বেশি জানেন। তিনি বললেন ঃ এরা হল ফেরেশতা । এরা যে উপমা বর্ণনা করল তা কি জান? আমি বললাম, আল্লাহ্‌ - ও তীর রাসূলই অধিক ভাল জানেন । তিনি বললেন ঃ তারা যে উপমা দিল, তার অর্থ হল £ আল্লাহ তাআলা জান্নাত বানালেন এবং তার বান্দাদেরকে সেদিকে আহ্বান করলেন । যে সব ব্যক্তি তার ডাকে সাড়া দিয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে সব ব্যক্তি সাড়া দেয়নি তাদেরকে আল্লাহ্‌ তাআলা শাস্তি দিবেন। হাসান সহীহ । আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং এ সূত্রে গারীব। আবু তামীমা হুজাইমী গোত্রের লোক । তার নাম তারীফ ইবনু মুজালিদ। আবূ ‘উসমান আন্‌-নাহদীর নাম ‘আবদুর রাহমান ইবনু মাল্ল (মুল্ল, সিল্ল)। সুলাইমান আত-তাইমী হলেন তারখানের ছেলে। মু’তামারও তার নিকট হতে এ হাদীসটি বর্ণনা করেছেন। সুলাইমান তাইমী গোত্রের লোক নন কিন্তু তিনি তাইম গোত্রে অবস্থান করতেন বলে তাদের সাথে যুক্ত করে তাকে তাইমী বলা হয়। ‘আলী বলেন, ইয়াহ্‌ইয়া ইবনু সাঈদ বলেছেন, আমি সুলাইমান আত্্‌-তাইমীর চাইতে আল্লাহ তা‘আলাকে বেশি ভয় করতে আর কাউকে দেখিনি। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।