Contents ০১৭/ ০১৯৬০ / সৰ্হীহ আত্_তিরমির্যী মে ধণ্ড ১৮০৯ ভিতরে আসতে পারি? উমার (রাযিঃ) বলেন, দুই । তারপর আবু মূসা (রাযিঃ) অল্প সময় নীরবতা অবলম্বন করলেন । তিনি আবার বললেন, আস্সালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ‘উমার (রাযিঃ) বললেন, তিন। এবার তিনি চলে যেতে লাগলেন ‘উমার (রাযিঃ) প্রহরীকে জিজ্ঞেস করলেন, তিনি কি করছেন? প্রহরী বলল, তিনি চলে গেছেন। তিনি বললেন, তাকে আমার নিকট ফিরিয়ে নিয়ে এসো । তারপর তিনি উমারের সামনে এলে তিনি প্রশ্ন করলেন, আপনি এরকম করলেন কেন? তিনি বললেন, আমি সুন্নাত পালন করেছি । ‘উমার (রাযিঃ) বললেন, সুন্নাত পাল করেছেন? আল্লাহ্র কসম! এর সপক্ষে আপনাকে দলীল-প্রমাণ উপস্থাপন করতে হবে, তা না হলে আমি আপনার ব্যবস্থা করছি (অর্থাৎ- শাস্তি দিব) । বর্ণনাকারী বলেন, তারপর তিনি (আবূ মূসা) আমাদের নিকট আসলেন । আমরা কয়জন আনসারী বন্ধু একসাথে বসে ছিলাম । তিনি বললেন, হে আনসার সম্পৃদায়! রাসুলুল্লাহ শুহুহুঃ-এর হাদীস সম্পর্কে কি তোমরা সবার চাইতে বেশি জ্ঞাত নও? রাসূলুল্লাহ জ্রহ্ল কি বলেননি যে, তিনবার অনুমতি চাইতে হবে? "তারপর তোমাকে অনুমতি দিলে তো দিল, নতুবা ফিরে যাবে। উপস্থিত লোকজন তার সাথে কৌতুক করতে লাগল । আবু সাঈদ (রাযিঃ) বলেন, এবার আমি মাথা তুলে তার দিকে তাকালাম এবং বললাম, আপনার উপর এ ব্যাপারে কোন শাস্তি হলে আমি আপনার অংশীদার হব। রাবী বলেন, তারপর তিনি উমারের নিকট এসে এ ঘটনা বললেন । ‘উমার (রাষিঃ) বললেন, আমি এ সম্পর্কে জানতাম না। সহীহ £ বুখারী ও মুসলিম অনুরূপ বর্ণনা করেছেন। ‘আলী (রাযিঃ) সা‘দ (রাযিঃ)-এর মুক্তদাসী উন্মু তারিক (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । আল-জুরাইরীর নাম সাঈদ ইবনু ইয়াস, উপনাম আবু মাস‘উদ। এ হাদীসটি আবূ নাযরা হতে অন্যরাও বর্ণনা করেছেন। আবূ নাযরা আল-‘আবদীর নাম আল-মুনযির ইবনু মালিক ইবনু কুতা'আহ্। Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।