সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ৪৯৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents Sor! Fo / সহীহ আত্-তিরমিযাী ওম ধণ্ড ১৫৫ ২৬৩৯ । ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ হু:ক্-কে বলতে শুনেছি £ আল্লাহ তা‘আলা করে এনে উপস্থিত করবেন তিনি তার সামনে নিরানব্বইটি ‘আমালনামার খাতা খুলে ধরবেন । প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোন একটি (গুনাহ) অস্বীকার করতে পার? আমার লেখক ফেরেশতারা কি তোমার উপর যুল্ম করেছে? সে বলবে, না, হে প্রভু! তিনি আবার প্রশ্ন করবেন £ঃ তোমার কোন অভিযোগ আছে কি? সে বলবে, না, হে আমার প্রভু! তিনি বলবেন ৪ আমার নিকট তোমার একটি সাওয়াব আছে। আজ তোমার উপর এতটুকু যুলুমও করা হবে না । তখন ছোট একটি কাগজের টুকরা বের করা হবে। তাতে লিখা থাকবে $ “আমি সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই । আমি আরো সাক্ষ্য দেই যে, রাসূলুল্লাহ হুঃ আল্লাহ্র বান্দা ও তার রাসূল” । তিনি তাকে বলবেন ঃ দাড়িপাল্লার সামনে যাও । সে বলবে, হে প্ৰভু! এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকুর কি আর ওজন হবে? তিনি বলবেন £ঃ তোমার উপর কোন রকম যুলুম করা হবে না। রাসুলুল্লাহ শুহুহুঃ বলেন ৪ঃ তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরাটি আরেক পাল্লায় রাখা হবে। ওজনে খাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে। আর আল্লাহ তা'আলার নামের বিপরীতে কোন কিছুই ভারী হতে পারেনা। সহীহ ঃ ইবনু মা-জাহ (৪৩০০) আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব ৷ কুতাইবা-ইবনু লাহীআ হতে, তিনি ‘আমির ইবনু ইয়াহ্‌ইয়া (রাহঃ) হতে এই সনদে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। ‘বিতাকা’ অর্থ টুকরা বা খণ্ড। Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।