সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ৪৯৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents হিজরী সালে, দু'জনের মৃত্যুর মাঝের ব্যবধান ১২৬ বছর ৷ সুতরাং দুই জনের মাঝে দুই বা ততোধিক বরাত রয়েছে। এদিক থেকেও বর্ণনাটি মু‘জাল। দ্বিতীয়তঃ এ বর্ণনার পূর্ণরূপ এই রকম যা ইমাম যাহাবীর গ্রন্থে এই শব্দে রয়েছে, “যার ঘরে এই গ্রন্থ বিদ্যমান রয়েছে অর্থাৎ আল-জামি‘ যেন তার ঘরে নাবী কথা বলছেন” ৷ আর এই ধরনের বর্ণনা ইমাম তিরমিযীর না হওয়ার ধারণাকেই শক্তিশালী করে। কারণ এতে তার গ্রন্থের প্রশংসার আধিক্য রয়েছে। আর এ ধরনের উক্তি তার থেকে হওয়া খুবই দুরূহ ব্যাপার । কেননা তিনি স্বয়ং জানেন যে, এই গ্রন্থে এমনও দুর্বল ও মুনকার হাদীস রয়েছে যা বিশ্লেষণ ব্যতীত বর্ণনা" করা অবৈধ- যার ফলে তিনি তা বর্ণনা করেছেন । যা না করলে তুর গ্রন্থটি ক্ৰটিযুক্ত হয়ে যেত । যা তার নির্মলতাকে ময়লাযুক্ত করে দিতো । এটা পরিতাপের বিষয় যে, এই কিতাবের অনেক মুহাক্কিক ও মু‘আল্লিক এই দিকে দৃষ্টি দেননি যে, এই ধরনের কথা সনদ ও মতন উভয় দিক থেকেই বাতিল । যদি তিরমিযীর জামি‘ সম্পর্কে এই ধরনের কথা বলা বৈধ হয় আর আপনি অবগত আছেন যে, এঁ কিতাবে কত ভিত্তিহীন হাদীস রয়েছে যা লেখক নিজেই স্বীকার করেছেন, তাহলে লোঁকেরা বুখারী ও মুসলিমের কিতাব ‘জামি সহীহ’ সম্পর্কে কি বলবেন? আর তারা উভয়েই শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করার ইচ্ছাই করেছেন। _ আমার ভয় হয় যে, কোন ব্যক্তি বলে ফেলতে পারেন, তার ঘরে নাবী আছেন তিনিই কথা বলছেন। যদি কেউ এ ধরনের বলে বুখারী ও মুসলিমের সম্পর্কে যা বলা হয়েছে জামি‘ তিরমিযী সম্পর্কে । আর এ ধরনের কথা বলে অবিচার করেছেন, আর এ উভয় কথাই তিক্ত । এতে কোন সন্দেহ নেই যে, এ ধরনের কথা সম্পর্কে অন্ততঃপক্ষে এটা বলা যায় যে, এতে কোন কল্যাণ নেই । আর নাবী শ্রুহ্নতর বলেছেন ঃ “যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস Wwww.waytojannah.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।