Contents ৩০১/ ০১১৬০ / সহীহ আত্-তিরমির্যী ৫ম খণ্ড ১৩৩ পরকালে এবং তাক্দীরের ভাল-মন্দের উপর বিশ্বাস স্থাপন কর। আগস্তুক প্রশ্ন করলেন, ইসলাম কি? তিনি বললেন £ এ কথার সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ তা'আলা ব্যতীত আর কোন প্রভু নেই এবং মুহাম্মাদ আল্লাহ্র বান্দাহ ও তীর রাসূল, নামায প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহ্র হাজ্জ্ব আদায় করা এবং রামাযানের রোযা রাখা । তিনি আবার প্রশ্ন করেন, ইহ্সান কি? তিনি বললেন £ তুমি (এমনভাবে) আল্লাহ তা'আলার ‘ইবাদাত করবে যেন তুমি তাকে দেখছো । তুমি যদি তাকে না দেখ তাহলে অবশ্যই তিনি তোমাকে দেখেন । বর্ণনাকারী বলেন, প্রতিটি প্রশ্নের উত্তরেই তিনি বলতেন, আপনি সত্যই বলেছেন। তার এই আচরণে আমরা অবাক হুলাম যে, তিনিই প্রশ্ব করছেন আবার তিনিই তা সমর্থন করছেন। তিনি আবার প্রশ্ন করেন, কখন্ ক্নয়ামাত সংঘটিত হবে? তিনি এবার বললেন $ জিজ্ঞাসিত ব্যক্তি এই ব্যাপারে প্রশ্নবকারীর চাইতে বেশি কিছু জানে না । তিনি আবার প্রশ্ন করেন, এর নিদর্শনগুলো কি কি? তিনি বললেন ঃ যখন দাসী তার মুনিবকে প্রসব করবে এবং খোলা পা, উলঙ্গ শরীরের অভাবী মেষপালক রাখালগণকে বিশাল দালান-কোঠার প্রতিযোগিতায় গর্ব করতে দেখবে ৷ ‘উমার (রাযিঃ) বলেন, তারপর নাবী ক্রু্নই তিনদিন পর আমার সাক্ষাৎ পেয়ে প্রশ্ন করেন ৪ হে উমার! তুমি কি জানো, এ প্রশ্নকারী কে ছিলেন? তিনি ছিলেন জিবরীল (আঃ), তোমাদেরকে ধর্মীয় অনুশাসন শিখাতে এসেছিলেন। সহীহ ৪ ইবনু মা-জাহ (৬৩), মুসলিম । ইবনুল হাসান (রাহঃ) সূত্রে একই রকম বর্ণনা করেছেন । মুহাম্মাদ ইবনুল মুসান্না-মু‘আয ইবনু হিশাম-কাহ্মাস (রাষিঃ) সূত্রে উক্ত মর্মে একই রকম বর্ণনা করেছেন। তালহা ইবনু উবাইদুল্লাহ, আনাস ইবনু মালিক ও আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবু 'ঈসা বলেন, বর্ণিত হাদীসটি হাসান সহীহ । এ হাদীসটি একাধিকসূত্রে ‘উমার (রাযিঃ) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। ইবনু ‘উমার (রাষিঃ)-এর সূত্রে রাসুলুল্লাহ হলঃ হতে হাদীসটি বর্ণিত হলেও সঠিক সনদসূত্র হলো ইবনু ‘উমার-‘উমার (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ শুই হতে । Wwww.waytojannah.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।