সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ৫ম খণ্ড
/ ٤٩٨
📝 نص 📖 PDF

Contents ০১৭/০৯০ / সহীহ আত্‌ তিরমির্যী ৪ম খণ্ড ৯ - ইমাম তিরমিযী (রহঃ) তীর অভ্যাসগতভাবেই হাদীস বর্ণনা করার সময় বলে থাকেন- “এই অধ্যায়ে আলী, যাইদ ইবনু আরক্বাম, জাবির ও ইবনু মাস‘উদ (রাঃ) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। কোন কোন সময় হাদীসকে সাহাবীর উপর মু‘আল্লাক করে থাকেন, সেটার সনদ বর্ণনা করেন না। এই ধরনের এবং এর পূর্বে বর্ণিত পদ্ধতির হাদীসগুলো আমি তাখরীজের গুরুত্ব দেইনি। কেননা ওগুলোর তাখরীজের জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন বর্তমানে আমি যে কাজে ব্যস্ত তাতে এ কাজ করার জন্য সময় যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ সতর্কবাণী 8 ইমাম তিরমিযী রচিত হাদীসের গ্রন্থটি ‘আলিম সমাজের নিকট দু'টি নামে প্রসিদ্ধ দুই- সুনানুত্‌ তিরমিযী । গ্রন্থটি প্রথম নামেই অধিক প্রসিদ্ধ । সাম‘আনী, মিজ্জি, যাহাবী এবং আসব্বালানীর মতো প্রসিদ্ধ হাফিজগণ সেটাকে প্রথম নামেই উল্লেখ করেছেন। কিন্তু কিছু কিছু লেখক প্রথম নাম জামি‘ এর সাথে সহীহ শব্দটি যুক্ত করে সেটাকে আল-জামি‘উস্‌ সহীহ বলে উল্লেখ করেছেন। তন্ুধ্যে কাতিব জালাবী তার রচিত গ্রন্থ “কাশফুজ্‌ জুনুনে” এই নামে উল্লেখ করেছেন “সহীহ বুখারী ও সহীহ মুসলিম” বলার পর । বুখারী ও মুসলিম এরই উপযুক্ত শুধুমাত্র সহীহ হাদীস বর্ণনা করার জন্য । কিন্তু তিরমিযী এর ব্যতিক্ৰম । আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে, ‘আল্লামাহ্‌ আহমাদ শাকিরের মতো ব্যক্তিও তার অনুকরণে সুনানে তিরমিযীকে আল-জামি‘উস্‌ সহীহ নাম দিয়ে গ্রন্থটি প্রকাশ করেছেন। এ সত্ত্বেও যে, তিনি এই গ্রন্থের জ্ঞানগর্ভ অতুলনীয় তাহৰ্বীক্‌ করেছেন এবং তার অনেক হাদীসের সমালোচনা * করেছেন। এর কোন কোন হাদীসকে যঈফ বলে সাব্যস্ত করেছেন। অতঃপর কিতাব প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কোন কোন প্রকাশক তার অনুকরণ করেছে। যেমনটি করেছে বৈরুতস্থ “দারুল ফিক্র”। আমার দৃষ্টিতে বিভিন্ন কারণেই এমনটি করা অনুচিত $ Wwww.waytojannah.com

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.