সহীহ।" আর তা বাস্তবিক ক্ষেত্রে ও ইনসাফের দৃষ্টিতে অস্বীকার করার কোন উপায় নেই। উদাহরণ স্বরূপ, ইমাম আবু হানীফা (রহ.) হাদীস বর্ণনা করেছেন, স্বীয় উস্তাদ আতা থেকে, আর আতা বর্ণনা করেন সাহাবী ইবনে আব্বাস (রা.) থেকে। ১১৩ এ সনদে আবু হানীফা ও সাহাবীর মধ্যে মাত্র একজন বর্ণনাকারী, তিনি হলেন আতা, যার হাদীস বুখারী মুসলিমেও সর্বাপেক্ষা বিশুদ্ধ বলে স্বীকৃত। ১১৪ অতপর আতা ও রাসূল (সা.) এর মধ্যবতীর্ মাত্র সাহাবী ইবনে আব্বাস (রা.) আর ইবনে আব্বাস তো ইবনে আব্বাসই। এভাবে ইমাম আবু হানীফা (রহ.) হাদীস বর্ণনা করেন, 'নাফে' হতে। আর তিনি ইবনে উমর থেকে ইবনে উমর বর্ণনা করেন রাসূল (সা.) থেকে। ১১৫ ইমাম বুখারী (রহ.) নাফে' কতৃর্ক ইবনে উমার থেকে বর্ণিত সনদকে (اطخ االؿبًیض ) বা সর্বাপেক্ষা বিশুদ্ধ সনদ বলে অভিহিত করেছেন। বলাবাহুল্য যে, ইমাম আবু হানীফা (রহ.) অনুরূপভাবে কেবল তাবেয়ী ও সাহাবী-এ দুয়ের মাধ্যমে অসংখ্য হাদীস বর্ণনা করেছেন, যেমনিভাবে তিনি কেবল মাত্র সাহাবীর মাধ্যমে কিছু কিছু হাদীস বর্ণনা করেছেন। তাই তাঁর সনদ যেমন সুউচ্চ (সংক্ষেপ) তেমনি সর্বাপেক্ষা বিশুদ্ধও বটে। আশা করি উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনার নিরীখে মুফতী সাহেবের দাবির বাস্তবতা এবং বিভ্রান্তকারীদের উদ্দেশ্য প্রণোদিত ও অবান্তর
১১৩ । দেখুন-জামিউল মাসানিদ, ১/৪২৯ ১১৪ । দেখুন-আল-কামাল ,২৬/৫০৩ ১১৫। দেখুন, জামিউল মাসানিদ , ১/৩৬৪ ১১৬ । মা'রিফাতু উলুমিল হাদীস পৃ. ৫৩ তাদরীব ১/৮৩ আল কিফায়াহ, ৩৯৮ তাওযিহুল আফকার , ১/৩৫