আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

উলামায়ে কেরামগণও অনেক ক্ষেত্রে এ সুক্ষ্ণ চμান্তটি বুঝে উঠতে পারেননি। তাইতো ইমাম আবু হানীফার (রহ.) কিতাব, কিতাবুল আসারের সঠিক মূল্যায়ন আজ আমাদের কাছে নেই। নেই ত্বাহাবীর কোনো গুরুত্ব। ইমাম আবু হানীফা (রহ.) কখনো মাত্র দু'জন বর্ণনাকারীর মাধ্যমেও হাদীস বর্ণনা করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ আবু হানীফা (রহ.) বর্ণনা করেছেন তাবেয়ী থেকে। আর তাবেয়ী বর্ণনা করেছেন সাহাবী থেকে সাহাবী বর্ণনা করেছেন রাসূল (সা.) থেকে। আর এ সমস্ত তাবেয়ীগণ ছিলেন হাদীসের জগতে সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাদের হাদীস সর্বাপেক্ষা সহীহ বলে সকলের নিকট স্বীকৃত। তন্মধ্যে অনেক হাদীসই রয়েছে যা সিহাহ সিত্তাহ এমন কি বুখারী- মুসলিমের কতিপয় হাদীস অপেক্ষা সহীহ। কেননা বুখারী-মুসলিমের কতিপয় হাদীসকে অনেকেই যয়ীফ বা দুর্বল বলে উলেস্নখ করেছেন। লা-মাযহাবীদের ইমাম, কথিত অপ্রতিদ্বন্ধী গবেষক, নাসির উদ্দিন আলবানী, বুখারী মুসলিমের অনেকগুলো দুর্বল হাদীসের ফিরিস্তী রচনা করেছেন। ১১২ অতএব সিহাহ সিত্তার এ সমস্ত দুর্বল হাদীসগুলোর তুলনায় ইমাম আবু হানীফা সূত্রে কিতাবুল আসার বা মুসনাদে আবু হানীফায় এক বা দুই বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হাদীস গুলো নিঃসন্দেহে সহীহ ও মজবুত। আর এ সমস্ত হাদীসের উপর নির্ভর করেই ইমাম আবু হানীফা (রহ.) তাঁর মাযহাবের ভিত্তি রেখেছেন। তাই সম্মানিত মুফতী সাহেব লিখেছেন- "যে সব হাদীসকে ভিত্তি করে হানাফী মাযহাবের উৎপত্তি সে সব হাদীস সিহাহ সিত্তার অনেক হাদীস থেকেও মজবুত ও

 ১১১ । দেখুন তাদরীবুর রাবী, খণ্ড-১ পৃষ্ঠা ৭৪ও ২৫১ ফাতহুল বারী , মুকাদ্দমা পৃষ্ঠা-৩৬৪ ১১২। দেখুন আলবানী রচিত যয়ীফুল জামি' (৪/১১ নং-৪০৫৪) , (৪/২০৮নং ৪৪৮৯) )১/১৯৭ নং-২০০৫) (১/২১৩ সং-৭১৮)(২/১৪নং ১৪২৫) এবং (২/১৯২নং-১৯৮২) ইত্যাদি হাদীস।

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।