করতঃ বিজাতীয় হানাদারদের উদ্দেশ্য হাসিলের পথ সুগমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ পরিসরে তারা অবান্তর চ্যালেঞ্জ সম্বলিত বিজ্ঞাপন ও বিভিন্ন ধরণের বই-প্ুস্তক এবং সভা-সমিতির মাধ্যমে নিজেদেরকে একমাত্র হক্বপন্থী এবং তারা ছাড়া সবাইকে ভ্রান্ত ও পথভ্রষ্ট বলে দাবি করে যাচ্ছে। এ মর্মে কয়েকটি বাস্তব তথ্য নিম্নে পেশ করছি- প্রসিদ্ধ লা-মাযহাবী আলিম মাও. আবু শাকুর, তার স্বরচিত গ্রন্থ "সিয়াহাতুল জানানে" লিখেন- "হক্ব মাযহাব কেবল আহলে হাদীস, এ ছাড়া সবাই মিথ্যুক ও জাহান্নামী............"(পৃ. ৪) তিনি এ বইয়ের ৫ম পৃষ্ঠায় আরও লিখেন- " হানাফীদের উভয় দল তথা দেওবন্দী ও বেরলভী সবাই নিঃসন্দেহে পথভ্রষ্ট।" লা-মাযহাবীদের অন্যতম পুরোধা মাও. নুর মুহাম্মাদ তার স্বরচিত গ্রন্থ "ইছবাতে আমীন বিল জাহর" এর ২০নং পৃষ্ঠায় লিখেন- "হানাফী ও ইয়াহুদীদের মধ্যে ১০টি বিষয়ে মিল রয়েছে। অনুরূপভাবে তীব্র সমালোচিত কিতাব "আদ-দেওবন্দীয়া "ও জামাআ'তে তাবলীগের" লিখক "তালিবুর রহমান" এবং "জুহুদুল উলামাইল হানাফিয়ার" লিখক "শামছুদ্দীন আফগানী" উলামায়ে দেওবন্দের শীর্ষস্থানীয় সবাইকে কাফির, মুশরিক, বিদয়াতী, কবরপূজারী ইত্যাদি অকথ্য ভাষায় নানান অপবাদের তুফান চালিয়েছে। কিছুদিন পূর্বে একটি বাংলা বই হাতে আসে, এর লিখক সুজাউল হক (নব মুসলিম) এবং বইয়ের নাম " আমি কেন মুসলিম হলাম" বইয়ের শিরোনাম দেখে মনে হয়েছিল যে, লেখক হয়ত হিন্দু অথবা ইয়াহুদী-খৃস্টান বা অন্য কোন ধর্ম থেকে মুসলমান হয়েছে। কিন্তু বই পড়ে বুঝা গেল যে, তিনি হানাফী মাযহাবের ছিলেন, বিজাতিদের পেট্টো- ডলার পেয়ে বর্তমানে " আহলে হাদীস মাযহাব" বা গাইরে মুক্বালিস্নদ মতবাদ অবলম্বন করেছে। অবস্থা দৃষ্টে মনে হয় শুধু বিরোধিতার জন্যেই তারা বিরোধিতায় নেমেছে। তাই আমরা যদি বলি, পাখি আকাশে উড়ে, তারা বলবে না, পাখি সাগরে থাকে। যদি আমরা বলি মাছ সাগরে থাকে, তারা বলবে, না, মাছ আকাশে উড়ে। সাম্প্রতিককালে তারা এ সমস্ত প্রোপাগাণ্ডা ও অবান্তর চ্যালেঞ্জ বিবৃতি বিভিন্ন সভা-সমিতিতেও উপস্থাপনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। বিগত ১৫ই ফের্রুয়ারী ২০০৪ইং জামালপুর শহরে আয়োজিত এক