হলেন হাফেজ দিমইয়াতী (রহ.)। এতে আমি প্রত্যক্ষ করেছি যে, ইমাম আবু হানীফা (রহ.) সর্ব শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা নির্ভরযোগ্য এবং রাসূল (সা.)-এর ভাষায় শ্রেষ্ঠ যুগের ব্যক্তিগণ থেকে হাদীস বর্ণনা করেছেন। যেমন- আসওয়াদ, আলক্বামা, আতা, ইকরামা, মুজাহিদ, মাকহুল ও হাসান বছরী প্রমুখ এমন বর্ণনাকারী যাদের প্রত্যেকেই মাত্র একজন নির্ভরযোগ্য ও সর্বশ্রেষ্ঠ বর্ণনাকারী সূত্রে রাসূলুল্লাহ (সা.) থেকে হাদীস বর্ননা করেছেন। অন্যত্র এক প্রশ্নোত্তরে তিনি লিখেন, ইমাম আবু হানীফা থেকে রাসূলুল্লাহ (সা.) পর্যন্ত কোন বর্ণনাকারীই দুর্বল নেই। অতএব, পরবর্তীকালে ইমাম আবু হানীফার মৃত্যুর পর কোনো হাদীসে দুর্বল বর্ণনাকারী সংযুক্ত হলে ইমাম আবু হানীফার হাদীসে কোনো প্রতিিμয়া হবে না। উপরোক্ত তথ্যগুলোর আলোকে দিবালোকের ন্যায় প্রতীয়মান হয় যে, ইমাম আবু হানীফা (রহ.) কখনো মাত্র একজন বর্ণানাকারীর মাধ্যমে রাসূল(সা.) থেকে হাদীস বর্ণনা করার সে.ভাগ্য অর্জন করেছেন। এ বর্ণনাকারী হলেন আবু হানীফার উস্তাদ ও রাসূলের প্রিয় সাহাবী (রা.)। আর সাহাবীগণ হলেন সমালোচনার ঊর্দ্ধে। তাই এ সনদে সমালোচকদের কিছু বলার অবকাশ নেই। এ ধরনের সুউচ্চ (সংক্ষেপ) সূত্রে হাদীস বর্ণনা করা সিহাহ সিত্তার ইমামগণের পক্ষেও সম্ভব হয়নি। অতএব এ ধরনের সূত্রে বর্ণিত হাদীস গুলো অবশ্যই সিহাহ সিত্তাহ তথা বুখারী মুসলিমের হাদীস অপেক্ষা শক্তিশালী বলে গণ্য হবে। কিন্তু প্রতিপক্ষের হাতে কলম থাকার কারণে অনেক ক্ষেত্রে এ সুস্পষ্ট সত্য বিষয়টি চাপা দেয়ার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে, আমাদের হানাফী ১০৯ । আল মিযানুল কুবরা, ১/৮২-৮৩ ১১০ । আল মিযানুল কুবরা , ১/৮৪-৮৫