আদে. উলেস্নখ নেই। আর কিছু এমনও পাওয়া যায় যা বুখারী মুসলিমের কোন কোন হাদীস অপেক্ষা শক্তিশালী ও সহীহ এবং তুলনামূলক উচ্চ তথা এক বা দুই রাবী'র মাধ্যমে বর্ণিত হয়েছে। ইমাম সাখাবী (রহ. মৃত ৯০২হিজরী) লিখেন, ইমাম বুখারী ও মুসলিম সমস্ত সহীহ হাদীস তাঁদের কিতাবে গচ্ছিত করেননি, বরং তাঁরা আপন আপন দাবি অনুযায়ী কেবল সহীহ হাদীস নির্বাচনের শর্ত পূর্ণ করতে সক্ষম হননি। (অনেক ক্ষেত্রে তারা সহীহ নয় এমন হাদীসও সংকলন করেছেন।) ইমামদ্বয়ের উভয়েরই এ মর্মে সুস্পষ্ট স্বীকারোক্তি রয়েছে।" ইমাম হাসান বিন যিয়াদ (রহ.) বর্ণনা করেন- هض اًتشت اثو دٌلیۃ الآحبع هي اعثؼیي الق دضیج " ইমাম আবু হানীফা (রহ.) চলিস্নশ হাজার হাদীস হতে নির্বাচন করতঃ"আসার" নামক হাদীস গ্রন্থ সংকলন করেন।" এ ছাড়া ইমাম আবু হানীফা (রহ.)-এর অসংখ্য-অগণিত হাদীস সমূহ হাদীসের কিতাব ও মাসানিদ সমূহে বিস্তৃত রয়েছে। তন্মধ্যে কেবল ইমাম আবু হানীফার সূত্রে বর্ণিত হাদীসের সমন্বয়ে নির্ভরযোগ্য ১৫টি মুসনাদে (কিতাবে) তাঁর মূল্যবান বর্ণনাগুলো গ্রন্থবদ্ধ রয়েছে। এ ১৫টি মুসনাদকে ইমাম মুহাম্মদ বিন মাহমুদ আল-খাওয়ারযিমী (রহ.) একত্রে সংকলন করেছেন। বলাবাহুল্য এ সমস্ত কিতাবে ইমাম আবু হানীফা (রহ.) থেকে বর্ণিত অসংখ্য সহীহ হাদীস রয়েছে। এ পরিসরে সর্বাপেক্ষা আকর্ষণীয় বিষয় হল যে, লা-মাযহাবীদেরই ইমাম , বরং এ মতবাদের প্রতিষ্ঠাতা ইমাম দাউদে যাহেরী লিখেন- ১০৬ । ফাতহুল মুগীস, ১/৪৪-৪৫ ১০৭ । আল-খাইরাতুল হিসান। ২১১