যেহেতু ৮০ হিজরীতে জন্ম গ্রহণ করেছিলেন এবং তিনি তাবেয়ী ছিলেন তাই দুই বা তিন রাবীর মাধ্যমে তিনি হাদীস পেয়েছেন।.... মাননীয় মুফতী সাহেবের এ উক্তির সমালোচনা করতে গিয়ে "পর্যালোচনা ও চ্যালেঞ্জ" নামক উপরোলেস্নখিত বিতর্কিত বইয়ে লিখেছে, "এরূপ একখানা গ্রন্থ মুফতী সাহেব দেখাতে পারলে তাকে এক লাখ টাকা নগদ পুরস্..ার দেয়া হবে। শুধু তিনি কেন; সারা বিশ্বের হানাফী মাযহাবের যত বড় বড় মুফতী, মুহাদ্দিস, ফক্বীহ ও শাইখুল হাদীস রয়েছেন তাদের যার এবং যত জনের ইচ্ছা সহযোগিতা নিতে পারেন। আর এ চ্যালেঞ্জ বংশানুμমে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে।"
পর্যালোচনা
সিহাহ সিত্তাহ বিশেষ করে বুখারী ও মুসলিম শরীফই শুধু বিশুদ্ধ হাদীসের কিতাব নয়। ছিহাহ ছিত্তাহ বা বুখারী ও মুসলিম ছাড়া অপর কোন কিতাবে সহীহ হাদীস নেই একথা কোনো হাদীসে নেই। এমনকি বুখারী মুসলিমের হাদীস হলেই সহীহ হবে একথাও কোনো হাদীসে নেই। বরং ছিহাহ সিত্তাহ ছাড়াও ইমাম আবু আব্দিল্লাহ হাকেমের কিতাব "মুস্তাদরাক " ইমাম ইবনে হিব্বান ও ইবনে খুযাইমার কিতাব 'সহীহ' এবং ইমাম জিয়াউদ্দীন আল মাক্বদাসীর কিতাব, আল মুখতারাহ , মুসনাদে আহমাদ ইত্যাদি হাদীসের বিশাল ভাণ্ডারে অসংখ্য সহীহ হাদীস বিদ্যমান রয়েছে। এভাবে হাদীসের জগতে রচিত সর্বপ্রথম কিতাব, ইমাম আবু হানীফা (রহ.) প্রণীত "কিতাবুল আসার' এবং তাঁর হাদীস সংকলিত ১৫টি 'মাসানিদ' বা হাদীস গ্রন্থেও অসংখ্য সহীহ হাদীস রয়েছে। তন্মধ্যে অনেকগুলো এমন যে বুখারী-মুসলিম ও সিহাহ সিত্তার কোন কিতাবে
১০৪ । হাদীসের আলোকে হানাফীদের সুদৃঢ় দলীল প্রমাণ, সম্পাদকের কথা পৃ.৪ ১০৫ । পর্যালোচনা ও চ্যালেঞ্জ পৃ. ১৩(পার্শ্ব টীকা)