আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

হাটহাজারী ইসলামী আরবী ইউনিভার্সিটির" ছাত্র সংখ্যার সমতুল্যও হবে না। তাহলে কুয়েতের শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য ও প্রাধান্য দিতে গিয়ে সে স্বদেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য আলেমে দ্বীনের তীব্র সমালোচনায় বিভোর হয়েছে কোন স্বার্থে? এ জন্যই তাকে বলেছেন, " আলেমবেশী পেটুয়া লোক"। উলেস্নখ্য যে, উপরোক্ত সমালোচক বর্তমানে (২০০৪ইং) বাংলাদেশে কুয়েত কর্তৃক পরিচালিত ইহইয়াউত তুরাছ নামক একটি দাতা সংস্থায় চাকরিরত আছেন। আমার বুঝে আসে না যে, এ সমস্ত সংস্থা কি এদেশে সাহায্য বিতরণের জন্য আগমন করেছে, নাকি সাহায্যের নামে নাস্তিক এন,জি,ও এবং প্রবীণ ইস্টইন্ডিয়া কোম্পানীর মতো এদেশের সরলমনা জনসাধারণকে বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত করতঃ দুরভিসন্ধি হাসিলের পাঁয়তারা করছে। মুসলমানদের বিরুদ্ধে তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ-বিবৃতি জনমনে সংশয় সৃষ্টি করছে। মুস্তাহাব ও মুবাহ কাজে চরম বাড়াবাড়ি করতে গিয়ে তারা মুসলমানদেরকে পরস্পর যুদ্ধে লিপ্ত করছে। সাহায্য বিতরণের নামে বিভিন্ন স্থানে গিয়ে তারা দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরামের প্রতি মুসলমানদের নিকট ভ্রান্ত ধারণা দেয়ার চμান্তে লিপ্ত হয়। এদের গাইরে মুকালিস্নদ বা লা-মাযহাবী বানানোর দাওয়াত ও কার্যμম আজ এদেশের উলামায়ে কিরামের বিরুদ্ধে সংঘাতের রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে এ ধরনের যাবতীয় সংস্থা তথা "ইহইয়াউত তুরাছ" ' আমানাতুল ফুরকান আল-খাইরিয়াহ', ইদারাতুল মাসাজিদ ও আল-মুনতাদা ইত্যাদি সংগঠনের কর্মসূচী ও কার্যμম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতঃ কর্মসূচী বহির্ভূত বিভ্রান্তিকর তৎপরতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আইনানুগ আশু পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। জামিয়া রহমানিয়া ঢাকার বিশিষ্ট মুহাদ্দিস, প্রখ্যাত মুফতী, বিজ্ঞ আলিম মাও. মনসুরুল হক সাহেব লিখেছিলেন-" যেসব হাদীসকে ভিত্তি করে হানাফী মাযহাবের উৎপত্তি সেসব হাদীস ছিহাহ ছিত্তার হাদীস থেকেও মজবুত ও সহীহ" কেননা ইমামে আযম আবু হানীফা (রহ.)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।