আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

পাওয়া যাবে না। সুতরাং ওদের আলতু-ফালতু কথাবার্তায় কান দেয়ার কোনই প্রয়োজন আছে বলে মনে করি না। প্রশ্নোত্তরের সমালোচনা করতে গিয়ে উপরোক্ত বই (পর্যালোচনা ও চ্যালেঞ্জ)-এর ২৭নং পৃষ্ঠায় লিখেছে, " জানিনা উত্তর দাতা কোন নেশায় মাতাল ছিলেন।" প্রিয় পাঠক! এবার চিন্তা করুন! লা-মাযহাবীরা কটাক্ষ করা ও বে- আদবীতে কতইনা পটু। তাই আমি লিখেছিলাম, বে-আদব এবং অভদ্র অশালীন হওয়া তাদের নিকট বীর হওয়ার সমতুল্য। খান সাহেব লিখেছিলেন," সে দেশে নাম করার মতো কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নেই।" সমালোচক তার বইয়ের ২৮নং পৃষ্ঠায় লিখেছে, "এ কথাটি উত্তরদাতা তার সীমিত যোগ্যতা ও অভিজ্ঞতা থেকে বলেছেন।" তার বে-আদবীর সীমা রেখা লক্ষ্য করুন। সমালোচকের বয়স হবে ২৫/৩০বছর। পৃথিবী সন্বন্ধে মুহিউদ্দীন খান সাহেবের অভিজ্ঞতার বয়সও এর দ্বিগুণ। আর তিনি বর্তমানে যুগশ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে সর্বজন স্বীকৃত। তাঁর উত্তর খণ্ডন করতে গিয়ে ঐ সমালোচক কুয়েতের একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখেছে,"কুলিস্নয়াতু উসুলিদ্দীন" এবং লিখেছে যে, শত শত উচ্চ মাধ্যমিক মাদরাসা আছে। কিন্তু সে কুলিস্নয়া অর্থ না লিখে আরেকটা ছলচাতুরী করেছে। "কুলিস্নয়া "অর্থ 'কলেজ ' আর ইউনিভার্সিটির আরবী ব্যবহার হয় "জামিয়া" । এই হল সে দেশের শিক্ষাগত অবস্থান, গোটা দেশে মিলে ১টি কলেজ আর কয়েক শত উচ্চমাধ্যমিক মাদরাসা মাত্র। কিন্তু বাংলাদেশের হাজার হাজার জামিয়া, কুলিস্নয়া আর অগণিত মাদরাসা তার চোখে পড়ে না। তাই তো সে খান সাহেবের আরেক বাস্তব উক্তি - "বাংলাদেশে কুরআন ও হাদীসের বিশুদ্ধ চর্চা আছে" এ সম্বন্ধে সে ঐ বইয়ের ৩১নং পৃষ্ঠায় বলেছে , এ দাবি মিথ্যা। সে কি জানে না যে, গোটা কুয়েতের ছোট বড় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের সমষ্টি বাংলাদেশের কেবল একটি মাদরাসা"

 ১০৩ । মাসিক মদীনা, আগস্ট -৯৯সংখ্যা ,প্রশ্ন নং ৩০

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।