এ ধরনের সমস্ত অবান্তর ও অশালীন অভিযোগের উত্তর ইতিপূর্বে আলোচিত অধ্যায়গুলোতে প্রদান করা হয়েছে। সামগ্রিকভাবে উলেস্নখ্য যে, খতীব সাহেব কেন , নবী মুহাম্মাদ (সা.) পর্যন্তও বিভ্রান্ত মানব জাতির আμমণ থেকে রক্ষা পাননি। তাঁর সহীহ দাওয়াত যাতে কেউ গ্রহণ না করে, সে জন্য তাঁর ব্যক্তিত্বকে কলুষিত করার উদ্দেশ্যে মুশরিকরা কখনো তাঁকে কবি বলেছে, কখনো বলেছে পাগল। কখনো বলেছে গণক ও জ্বিনের আছরাμান্ত। আবার কখনো মিথ্যাবাদী এবং যাদুকরও বলেছে। এ সব কাহিনীই আল্লাহপাক আল কুরআনে বর্ণনা করেছেন। (২) এ ধারায় বাংলাদেশের বহুল প্রচলিত পত্রিকা, লাখ লাখ মুসলমানের প্রাণপ্রিয় সঞ্জীবনী "মাসিক মদীনা'র সম্পাদক প্রখ্যাত ধর্ম বিশেষজ্ঞ ও জননন্দিত সু-সাহিত্যিক মাও. মুহিউদ্দীন খান সাহেব, মাসিক মদীনায় একটি প্রশ্নোত্তর প্রকাশ করেন, প্রশ্নকারী লিখেন , বেশ কিছু দিন যাবৎ একজন বাংলাদেশী আহলে হাদীস পন্থী আলেম, মদীনা ভার্সিটি থেকে পাশ করে জামইয়াতু-ইহইয়াউত্তুরাছ আল ইসলামী, জাহরা শাখায় কুয়েতে চাকরীতে আছেন।এই সংস্থা থেকে প্রতি সপ্তায় ২/৩ দিন কোরআন-হাদীস থেকে আলোচনা হয়, বাংলাদেশে নাকি জাল হাদীসে ভরা। যে সমস্ত হাদীস গ্রন্থ পড়ানো হয় এবং অনুসরণ করা হয় তার সবই জাল, জইফ ও দুর্বল। বাংলাদেশে কোন সহীহ কোরআনের তাফসীর পড়ানো হয় না। এরা নাকি রাসূলুল্লাহ (সা.) এর অনুসরণ বাদ দিয়ে আবু হানীফা (রহ.) এর অনুসরণ শুরু করেছেন.... প্রশ্নোত্তরে সম্পাদক সাহেব লিখেন," মুশকিল কি, কুয়েত এমন একটি দেশ যেখানে ইসলামের কোন ঐতিহ্য খুঁজে পাওয়া যাবে না। সে দেশে নাম করার মত কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নেই। সে দেশের নাগরিকদের মধ্যে একজন যোগ্য আলেম, এমনকি দু'চার জন হাফেযও খুঁজে পাওয়া কঠিন। এমনি একটি দেশে সে দেশের মানুষের ধ্যান-ধারনা ভিত্তিক ধমীর্য় অহংকে(চাহিদাকে) তুষ্ট করার জন্য আমাদের উপমহাদেশের কিছু আলেমবেশী পেটুয়া লোক নানা দায়িত্বহীন বকওয়াছ করে; ওরা নিছক পেট পালার জন্যই দুষ্..র্মে লিপ্ত। আল্লাহর মেহেরবানীতে বাংলাদেশে কোরআন-হাদীসের যে বিশুদ্ধ চর্চা আছে, সেটুকু কুয়েতের ন্যায় একটি বালুচর কেন, সমগ্র আরব উপদ্বীপেও খুঁজে