আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু হক্ব কথায় চুন-কালি লাগে লা-মাযহাবীদের মুখে। হক্ব গ্রহণে রায় দেয়নি তাদের অপহৃত অভিপ্রায়। কদাচারী বিবেক অধীর হয়ে উঠে প্রতি উত্তরের হীন প্রচেষ্টায়। রচনা করে জ‣নক লা-মাযহাবী প্রতিশোধ অভিঘাতের বিষোদগার "পর্যালোচনা ও চ্যালেঞ্জ" শিরোনামে অনাচারী বইয়ের জগতে আরেক ঘৃণ্য সংযোজন। এ বইয়ে মাননীয় খতীব সাহেবের সারগর্ভ ভাষণকে ব্যঙ্গ-বিদ্রূপ আর জঘন্য অপব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করতঃ তাঁকে হেয় প্রতিপন্ন ও জনগণের হৃদয়ে তার প্রতিষ্ঠিত সুনাম ক্ষুণ্ন করার অপপ্রয়াস চরিতার্থ করেছে। এই বইয়ের ভূমিকায় লিখেছে-খতীব সাহেব জনসাধারণের প্ররোচনায় প্রভাবিত হয়ে এ আলোচনা রাখেন এবং তার আলোচনা ছিল কুরআন-হাদীসের প্রতি বিরাগ ও বিকর্ষণ সৃষ্টিকারী , দলীল বিহীন ইত্যাদি। ৩য় পৃষ্ঠায় লিখেছে, তাক্বলীদপন্থীরা হাদীস অবলম্বন ছাড়া যা ইচ্ছা তা-ই বলে। ৬ষ্ট পৃষ্ঠায় লিখেছে, খতীব সাহেবের উক্ত বক্তব্য হাদীস অস্বীকারকারীদের কথারই সাদৃশ্য। ৭ম পৃষ্ঠায় ইসলামী বিষয়ে বিধমীর্দের কয়েকটি বইয়ের নাম উলেস্নখ করত, লিখেছে- হয়ত এ কর্মের খবর (দু'চারজন ছাড়া) আমাদের দেশের মুফতী, মুহাদ্দিছ ও বড় বড় আলিমগণ জানেনও না। ১৩নং পৃষ্ঠায় লিখেছে, বল্গাহীনতা ও দলীল প্রমাণের বালাই না থাকার কারণে হানাফী মাযহাবের লোক সংখ্যা বেশী।" ১৯নং পৃষ্ঠায় লিখেছে তার বক্তব্য ছিল পক্ষপাতমূলক বিভ্রান্তিকর। ২২নং পৃষ্ঠায় লিখেছে, খতীব সাহেবের কথা অবান্তর ভাওতাবাজি।

 ১০১। বইয়ের লিখক, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, অর্থায়নে সে.দি আরবের আল- জুবাইলে কর্মরত জনাব মুহাম্মদ তামীযুদ্দীন ও জনাব মুহাম্মদ শাহজাহান, প্রকাশনায় আমানাতুল ফুরকান। বিনামূল্যে বিতরণের জন্য। ১০২। বাস্তবে হয়ত লেখক নিজেও এ বইগুলো দেখেনি। তাই আমাদের বসুন্ধরায় এসে বইগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।