পাঁচ বাংলাদেশের উলামাগণের প্রতি লা-মাযহাবীদের ধৃষ্টতা এ অধ্যায়ের প্রারম্ভেই উলেস্নখ করেছি যে, কটাক্ষ, কটুক্তি, অশালীন আচরণ, অশস্নীল ভাষ্য আর তিরস্..ার ও উস্..ানীমূলক বক্তৃতা বিবৃতি এবং আজগুবি অপবাদ-অপপ্রচার হল লা-মাযহাবীদের নিকট প্রতিপক্ষকে ঘায়েল করার অন্যতম হাতিয়ার। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বিশেষতঃ ইমাম আবু হানীফা (রহ.) ও দেওবন্দী উলামায়ে কিরাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়া, হেয় প্রতিপন্ন করা এবং মুখনিঃসৃত বিভিন্ন অবান্তর-অমূলক উক্তি ও মতামত প্রচার করে জনসাধারণকে উলামায়ে কিরামের প্রতি বিরাগ-বিকর্ষণ সৃষ্টি করাই এদের মজ্জাগত অভ্যাসে রূপ নিয়েছে। এ প্রবণতায় তারা হানাফী মাযহাব ও উলামায়ে দেওবন্দের শীর্ষস্থানীয় কোন ধারক-বাহক, কর্ণধারকে যেমন ছাড়েনি, তাঁদের উত্তরসূরী হিসেবে বাংলাদেশের উলামায়ে কিরামদেরকেও তারা রেহাই দেয়নি। তাদের অসংখ্য বই-পুস্তক, পত্রিকা ও চ্যালেঞ্জ-বিবৃতিতে বর্তমানে বাংলাদেশী উলামায়ে কিরামকে বিশেষভাবে তাদের হিংসাত্মক আμমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। উদাহরণস্বরূপ নিম্নে কয়েকটি তথ্য অতি সংক্ষেপে উপস্থাপন করছি- (১) বিগত ৬ই এপ্রিল ২০০১ইং তারিখে গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়াল মির্যাপুর পশ্চিম ডগরী, মণ্ডল পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মাননীয় খতীব "মাওলানা ওবায়দুল হক্ব" সাহেব হানাফী মাযহাবের শ্রেষ্ঠত্ব, ‣বশিষ্ট্য ও ইতিহাসের সোনালী অধ্যায়ে তাদের গে.রবোজ্জ্বল কৃতিত্ব, অপরিসীম অবদান এবং মাযহাব অনুসরণের প্রয়োজনীয়তা শীর্ষক, কুরআন-হাদীস, ইজমা, ক্বিয়াস ও বিশ্বশ্রেষ্ঠ প্রথিতযশা ইমামগণের সুদৃঢ় মতামতের ভিত্তিতে অপূর্ব তত্ত্বপূর্ণ ও অনন্য তথ্যবহুল জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন। বিজ্ঞ মনীষীর এ আকর্ষণীয় আলোচনা জনতার হৃদয় কাড়ে, দ্বীপ্ত হয় উপস্থিত শ্রোতামণ্ডলীর সুপ্ত প্রতিভা। আলোড়ন সৃষ্টি হয় অনুসন্ধিৎসু মুসলমানদের মনে। আর জাগ্রত হয় সমগ্র এলাকা।