আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

হে মুমিনগণ! যদি কোন অনির্ভরযোগ্য ব্যক্তি তোমাদের কাছে সংবাদ পরিবেশন করে, তবে তোমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞাতবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। মুসলিম শরীফে হযরত আবু হুরাইরা (রা.) থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন- (کلی ثبلوغء کظثب اى یذضث ثکل هب ؿوغ) (পরিপূর্ণ আস্থা ও নির্ভরতা ছাড়া ) যদি কেউ কিছু শুনামাত্রই অপরের নিকট বর্ণনা করে তাহলে সে মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। উলামায়ে দেওবন্দের তাৎক্ষণিক বলিষ্ঠ ভূমিকার ফলশ্রুতিতেই পাক-ভারত ও উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে সকল প্রকার বাতিল পন্থীদের বিভিন্নমুখী ষড়যন্ত্রমূলক কর্মসূচী ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, এটা দিবালোকের মতই সুস্পষ্ট। পক্ষান্তরে উলামায়ে দেওবন্দের সীমাহীন ত্যাগ ও কুরবানীর বিনিময়েই দ্বীনের সঠিক শিক্ষাকার্যμমের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সম্মানিত পাঠকবৃন্দ সহৃদয় বিবেচনার আলোকে উলামায়ে দেওবন্দ ও তাঁদের অনুসারীদের দ্বীনী অবস্থান মূল্যায়ন করবেন বলে আশা রাখি।

চার তাবলীগ জামাআতের প্রতি লা-মাযহাবীদের বিদ্রূপ সমগ্র বিশ্ব মুসলিমের প্রশংসিত ও সুপরিচিত তাবলীগ জামাআতও লা-মাযহাবীদের কাছে নিন্দিত। তাবলীগ জামাআ'তের একান্ত নিষ্ঠা ও অক্লান্ত দাওয়াতী মেহনতে লাখ-লাখ বিধর্মী আজ মুসলমান হচ্ছে। জীবনে যারা মসজিদ দেখেনি তারাও মসজিদে গিয়ে নামায আদায় করছে। নবী রাসূলদের প্রতিনিধি আল্লাহর পথে আহবানকারী এ নিষ্ঠাবান

 ৯০। আল-হুজরাত-৬ ৯১ । মুসলিম শরীফ,১/১০ হা. নং-৫

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।