ইলমীভাবে বাতিল প্রতিরোধ ও বিদআত সম্পর্কে সচেতন করার জন্য ওলামায়ে দেওবন্দ কর্তৃক বহু বই পুস্তক রচনা করা হয়েছে। তন্মধ্যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান(রহ.) প্রণীত আদিল্লায়ে কামেলা" "ইযাহুল আদিল্লাহ", মাও. কাসিম নানুতভী (রহ.) প্রণীত "হাদীয়াতুশ শিয়া" "মাছাবীহুত্তারাবীহ" "তাওছীকুল কালাম ফিল ক্বিরাআতি খালফাল ইমাম" "হিদায়াতুল মু'তাদী", মাও. রশিদ আহমাদ গাংগুহী (রহ.) প্রনীত "ফাতওয়া গ্রন্থ" "হিদায়াতুশ শিয়া", মাও. খলীল আহমাদ সাহারানপুরী প্রনীত "আল-বারাহিনুল ক্বাতিয়াহ" "আল-মুহাননাদ আলাল মুফাননাদ", আল্লামা কাশ্মীরী (রহ.) প্রণীত "আক্বীদাতুল ইসলাম আলা হায়াতিননবী", শাইখুল হাদীস যাকারিয়া (রহ.) প্রণীত "ফিৎনায়ে মাওদুদিয়্যাত", শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.) প্রণীত "আশশিহাবুস সাকিব", মুফতী শফী (রহ.) প্রণীত "খতমে নবুওয়াত", "মাক্বামে ছাহাবা", আসসুন্নাহ ওয়াল বিদআহ", মাও. মনজুর নু'মানী প্রণীত "ইরানী ইনক্বিলাব" "ফায়সালাকুন মুনাজারা", মাও. সারফরায খান রচিত "রাহে সুন্নাত", মাও. আবুল হাসান আলী নদভী (রহ.) রচিত "শিরক ও বিদআত", মাও. ইউসুফ লুদূয়ানভী (রহ.) কর্তৃক প্রণীত "ইখতিলাফে উম্মত আওর সীরাতে মুস্তাকীম", মাও. মুফতী তক্বী উছমানী রচিত "আমীরে মুয়া'বিয়া আওর তারীখী হাক্বাইক্ব" "তাক্বলীদ কী শরয়ী হাইসিয়্যত" ইত্যাদি উলেস্নখযোগ্য গ্রন্থ। ভারতবর্ষের বাতিল প্রতিরোধ ও প্রচলিত বিদআতের উচ্ছেদ প্রকল্পে হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী (রহ.) এর বই পুস্তক বেশুমার, তন্মধ্যে "হিফজুল ইমান" "আশরাফুল জওয়াব" "ইছলাহুর রুসূম" "আগলাতুল আওয়াম" ইত্যাদি তাঁর অনন্য রচনাবলী। তাছাড়াও উলামায়ে দেওবন্দ তাদের ওয়াজ নসীহত, বক্তৃতা- বিবৃতির মাধ্যমে সর্বদাই উম্মতকে শিরক , বিদআ'ত ও কুসংস্..ার সম্পর্কে সচেতন করে আসছেন। প্রয়োজনে তাদের সাথে বাহাছ ও মুনাযারা করার জন্য তাঁরা সর্বদাই বীরদর্পে এগিয়ে এসেছেন। এ জন্য বহু ক্ষেত্রে তাঁদেরকে জীবনের ঝুঁকি নিয়ে আর জান বাজি রেখেও কাজ করতে হয়েছে। কিন্তু কোন অবস্থাতেই তাঁরা শিরক বিদআত ও কুসংস্..ারের সাথে আপোষ করেননি। বলতে গেলে বাতিলের বিরুদ্ধে আপোষহীন