ভূমিকা রেখে আসছেন। তাঁরাই সঠিক ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ পরিসরে উলামায়ে দেওবন্দের ক্ষুরধার লিখনী, বিশেষতঃ থানবী (রহ.)-এর " ইসলাহুর রুসূম" এবং "আগলাতুল আওয়াম" ইত্যাদি মূল্যবান কিতাব অত্যন্ত সংস্..ারমূলক ভূমিকা রেখেছে। আজ তাঁদেরকে অভিহিত করা হচ্ছে কুসংস্..ারক হিসেবে (!) এর বিচার আল্লাহর দরবারেই পেশ করছি। কুসংস্..ার নিমূর্লের সাথে সাথে শিরক-বিদআ'ত ও ধর্মহীনতার মূলোৎপাটনে উলামায়ে দেওবন্দ অপরিসীম আত্মত্যাগ ও কুরবাণী স্বীকার করেছেন। বাতিলের বিরুদ্ধে তাদের নিরবচ্ছিন্ন তৎপরতার ইতিহাস অতি দীর্ঘ ও বিস্তৃত। কালে কালে ভারতের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠা বাতিলের মোকাবিলায় উলামায়ে দেওবন্দ নিবেদিত না হলে ইসলামের আলো এদেশ থেকে হয়ত চিরতরে নির্বাপিত হয়ে যেত অথবা ইসলাম তার স্বকীয় রূপ হারিয়ে নতুন কোন ভ্রান্ত রূপ নিয়ে আমাদের কাছে এসে পেঁ.ছাত। আর গোটা মুসলিম জাতিকে দিতে হত এর চরম খেসারত। তাই বাতিল প্রতিরোধে তাদের অফুরন্ত অবদানের চিত্র মুসলিম জাতি চিরকাল হৃদয়ে গেঁথে রাখবে, আর লিখে রাখবে স্বর্ণাক্ষরে। সকল প্রকার ধর্মহীনতা ও ধর্মদ্রোহিতা, শিয়া ফিৎনা এবং বৃটিশ ফিরিঙ্গিদের ছত্রছায়ায় গড়ে উঠা কাদিয়ানী, বেরলভী, লা-মাযহাবী সমস্ত মতবাদ ও তাদের বিভ্রান্তির বেড়াজাল থেকে মুসলমানদের রক্ষা করার জন্য উলামায়ে দেওবন্দ ছিলেন সব সময় অতন্দ্র প্রহরীর ন্যায়। হযরত নানুতবী (রহ.) এই চেতনাকে উচ্চতর দার্শনিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশেস্নষণ করেন। হযরত গাঙ্গুহী (রহ.) একটি ফিক্বহ শাস্ত্রের যুক্তি প্রমাণের আলোকে বিশেস্নষণ করেন। অতঃপর হযরত থানভী (রহ.) ও হযরত খলীল আহমাদ সাহারানপুরী (রহ.) বাতিল প্রতিরোধ ও বিদআত বর্জনের আন্দোলনকে সামাজিক ও সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেন। এ পরিসরে তাদের বলিষ্ঠ আলোচনা ও ক্ষুরধার রচনাবলী স্মরণীয়-বরণীয়ভাবে জ্বলন্ত সাক্ষ্য বহন করছে। তাই বাতিল প্রতিরোধ ও বিদআত বর্জনে তাদের কতিপয় পুস্তক ও মূল্যবান বাণী উপস্থাপন করা জরুরী মনে করি।