আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

আমার দু'টি কথা

بسم ہللا الرحمٰن الرحیم ٰ الحمد ہلل رب العالمین والصالۃ والسالم علیأشرف االنبیاء والمرسلین وعلیٰ آلہ وصحبہأجمعین

প্রায় দু'শত বছর ইংরেজদের গোলামীতে আবদ্ধ ছিল ভারত উপমহাদেশের সমস্ত মুসলমান। এ দেশের মুসলিম কৃষ্টি-কালচার ও ধর্মীয় ঐতিহ্যকে বিলুপ্ত করে তাদের শাসন-শোষণ স্থায়ী করার হীন প্রচেষ্টায় ইংরেজ বেনিয়ারা বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়। কেবল ১৮৫৭ ইংরেজীর আযাদী আন্দোলনে তারা ৫৫ হাজার মুসলমানকে শহীদ করে। ১৮৬৪ থেকে ১৮৬৭ পর্যন্ত ৩ বছরে হিংস্র হানাদাররা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করে ১৪ হাজার আলেমকে। আগুনে পুড়িয়ে ও গুলি করে শহীদ করে অসংখ্য আলেম-উলামা ও নিরীহ মুসলমানদেরকে। ইজ্জত হরণ ও অমানবিক নির্যাতনের শিকার হয় অসংখ্য মুসলিম মা-বোন। কারাবরণ করেন হাজার হাজার মুসলমান। কেবল দিল্লী শহরেই তারা জ্বালিয়ে ভস্মীভূত করে প্রায় দশ হাজার মাদরাসা। বৃটিশ সরকারের এহেন পাশবিক নির্যাতন, বহুমুখী আগ্রাসন ও অশুভ কালো থাবা থেকে এ দেশকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন উলামায়ে দেওবন্দ। তাদের সীমাহীন ত্যাগ-তিতীক্ষা ও রক্তের বিনিময়ে একদিন ইংরেজ বেনিয়ারা এ দেশ ছাড়তে বাধ্য হয়। উলামায়ে দেওবন্দের এ ইংরেজখেদাও আন্দোলনকে বেগতিক করার জন্যে, তথা মুসলমানদেরকে পরস্পর দ্বিধাবিভক্ত করে, আন্দোলনবিমুখ করার চμান্ত হিসেবে তারা বিভিন্ন ষড়যন্ত্র অবলম্বন করে। এ ষড়ন্ত্রেরই ফলশ্রুতিতে কাদিয়ানী, বেরলভী ও তথাকথিত আহলে হাদীস মতবাদের বহিঃপ্রকাশ ঘটে। ইংরেজের মদদপুষ্ট এ সমস্ত মতবাদের অনুসারীরা ইংরেজ বিরোধী আন্দোলন অ‣বধ বলে ঘোষণা দেয় এবং তদানীন্তন বৃটিশ সরকারের দাসত্ব স্বীকার করে। সাথে সাথে ইংরেজ বিরোধী আন্দোলনের বীর মুজাহিদ উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে হিংসাত্মক অপপ্রচারে লিপ্ত হয় এবং কুরআন হাদীস ও মুসলমানদের মূল আক্বীদা-বিশ্বাসে বিভ্রান্তিকর,

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।