তিন উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে লা-মাযহাবীদের আন্দোলন
লা-মাযহাবীদের দলের নাম রেখেছে আহলে হাদীস আন্দোলন। তাদের প্রচারপত্র ও বই-পুস্তকের শিরোনামে রয়েছে, "আহলে হাদীস আন্দোলন পরিচিতি।" জানিনা তারা কিসের আন্দোলনে নেমেছে? কার বিরুদ্ধে তারা আন্দোলন করছে? তাদের বর্তমান কার্যμম, অশুভ তৎপরতা ও অশালীন আচার আচরণ দেখে মনে হয় উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে আন্দোলনের উদ্দেশ্যেই তাদের জন্ম। তাইতো তারা উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে আদা-জল খেয়ে লেগেছে। স্বতন্ত্র প্রতিষ্ঠান-এর পেছনে কাজ করছে। আন্তর্জাতিক পর্যায়ে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে অপবাদ অপপ্রচারের ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। প্রাসঙ্গিক বিভিন্ন বই- পুস্তক তো আছেই, শুধু উলামায়ে দেওবন্দের কুৎসা, অপবাদ অপপ্রচারের বিরাট দাস্তান নিয়ে স্বতন্ত্র বই-পুস্তকও রচনা করতে তারা কুণ্ঠাবোধ করেনি। উলামায়ে দেওবন্দের প্রতি তাদের বিদ্বেষী মনোভাবের পরিচায়ক কয়েকটি বই থেকে কিছু উক্তি নিম্নে উলেস্নখ করছি- (ক) পাক ভারতে লা-মাযহাবীদের অন্যতম প্রসিদ্ধ আলিম মাওলানা আবু শাকুর আ. কাদির হাছাবরী লিখে- "دلقمنیہیفنحےکرہدورفےقدویدنبیاورربولییالبہبشرمگاہےہاورالہدحثیےسیج املسمنںیہن۔۔۔نجےسانمتحکاجزئںیہن" " হানাফী মাযহাবের অনুসারী দেওবন্দী ও বেরলভী উভয় দল, নিঃসন্দেহে পথভ্রষ্ট। আহলে হাদীস দল যেমন মুসলমান তারা এমন মুসলমান নয়। এদের সঙ্গে বিবাহ বন্ধন ঙ্বধ হবে না।"
৮৪ । সিয়াহাতুল জানান, পৃ. ৫ দেথুন আল-কালামুল মুফীদ পৃ. ২১