আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

বলাবাহুল্য যে, বিদ্বেষীদের চμান্ত আর অবান্তর অভিযোগ থেকে নবী-রাসূল এবং সাহাবাগণও রেহাই পাননি। এভাবে ইমাম নাসাঈ, ইমাম আহমাদ ইবনে ছালেহের সমালোচনা করেছেন। অনেকে আবার ইমাম নাসাঈকে শীয়া বলেছেন। ৭৭ এভাবে ইমাম মালেককে ইবনে আবী জীব এবং ইমাম শাফেয়ীকে ইবনে মঈন অনেক অপবাদে অভিযুক্ত করেছেন। ৭৮ ইবনে খালিস্নকান ইমাম মুসলিমকে জাহমিয়া বলেছেন। ইবনে হাযাম ইমাম তিরমীযীকে বলেছেন (هجھول) অজ্ঞাত পরিচয়। আবু হাতেম ও আবু যুরয়া ইমাম বুখারী থেকে হাদীস সংগ্রহ করা পরিত্যাগ করেছেন। ৮১ ইমাম বুখারীর উস্তাদ ইমাম জুহালী ইমাম বুখারীকে মু'তাযিলা, কাফির ইত্যাদি বলেই ক্ষান্ত হননি, বরং মুসলমানদের কবরস্থানে ইমাম বুখারীকে কবর দিতে নিষেধ করেছেন, তাঁকে পরিত্যাগযোগ্য বলে অভিহিত করেছেন। কিন্তু মুসলিম উম্মাহ এ সমস্ত মাতলামিপূর্ণ কথার প্রতি ভ্রুক্ষেপই করেনি। কেননা, এ সমস্ত বাজে কথা গ্রহণ করলে কি তাঁদের হাদীস গ্রহণ করা যেতো? এভাবে ইমাম আবু হানীফার ব্যাপারেও আজে-বাজে মাতলামিপূর্ণ কথা-বার্তা অনেকে বলেছে। এ সমস্ত বাজে প্রলাপের কারণে তাদের নিজেদের মানহানী ঙ্ব আর কিছুই হয়নি। মুসলিম উম্মাহ এগুলোর প্রতি কোনো কর্ণপাত করেনি; বরং উসূলে হাদীসের অবধারিত নিয়ম হলো- যার ইমামাত ও ন্যায়পরায়ণতা সর্বত্র প্রসিদ্ধ হয়েছে ও ব্যাপকতা লাভ করেছে, তার ব্যাপারে কোনো অশুভ উক্তি গ্রহণ করা যাবে না। (কথিত আছে, চামচিকা সূর্যের কিরণ সহ্য করতে না পেরে অনেক গাল- মন্দ করে, কিন্তু এতে সূর্যের কোনো ক্ষতি হয় না।)

 ৭৬। ক্বাইদাতুন ফিল জারহে ওয়াত্তা'দীল, ২৪-২৮ ৭৭। বোস্তানুল মুহাদ্দিসীন, পৃ.১১১ ৭৮। ক্বাইদাতুন ফিল জারহে ওয়াত্তা'দীল, ২৪-২৮ যিকরু আসমায়ি মান তুকুলিস্নমা-৪৯ ৭৯ । ওফায়া'তুল আয়ান , ২/৯১ ৮০ । মিযানুল ই'তেদাল ৩/৬৭৮ ৮১। আল জারহ-ওয়াত্তা'দীল, ৭/১৯১ ৮২ । সিয়ার আলামিন নুবালা, ১২/৪৫৬, তারীখে বাগদাদ , ২/১৩ তাবকাতুশ শাফেয়ীয়াতুল কুবরা, ২/২২৯ ৮৩ । ক্বাইদাতুন ফিল জারহে ওয়াত্তা'দীল , পৃ. ২৩, দেরাসাতুন ফিল জারহে ওয়াত্তা'দীল, পৃ.৭৬

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।