আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সবাই বলে, ইমাম আবু হানীফা (রহ.) আমি বলি , আধ্যাত্মিকতায় কে সর্বশ্রেষ্ঠ? সবাই বলে, ইমাম আবু হানীফা (রহ.) আমি জিজ্ঞেস করি, কে সর্বাপেক্ষা পরহেজগার? সবাই বলে, ইমাম আবু হানীফা (রহ.) আমি জিজ্ঞেস করি, কে সর্বাপেক্ষা ইবাদতকারী ও ধর্মীয় ইলম নিয়ে ব্যস্ত? সবাই বলে, ইমাম আবু হানীফা (রহ.)।

মোটকথা, এমন কোন ভাল গুণ সম্বন্ধে জিজ্ঞেস করি নি , যে ব্যাপারে সবাই বলেনি যে, আমরা ইমাম আবু হানীফা (রহ.)-এর থেকে শ্রেষ্ঠ কাউকে জানি না। হযরত আবু হুরাইরা (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন- لوکبى الضیي ػٌض الخغیب لظھت ثہ عجل هي كبعؽ "দ্বীন ও ধর্মের জ্ঞান আহরণ করা মানুষের পক্ষে যদি এতো কষ্টসাধ্য হয়ে পড়ে যে, আকাশের দুর্গম প্রান্ত বা সুরাইয়্যা তারকায় যেয়ে বিলুপ্ত হয়, তবুও পারস্যের এক ব্যক্তি সেখান থেকে দ্বীন আহরণ করতে সক্ষম হবে।" রাসুলুল্লাহ (সা.) উপরোক্ত হাদীসে যে পারস্য ব্যক্তির অসাধারণ কৃতিত্বের সুসংবাদ ও ভবিষ্যদ্বাণী করেছেন, বিশেষজ্ঞ উলামাদের মতে , বিশেষ করে ইমাম সুয়ূতী , ইমাম ইবনে হাজার মক্কী ও শাহ ওয়ালী উল্লাহ দেহলভী (রহ.) প্রমুখের গবেষণার আলোকে সে সুসংবাদপ্রাপ্ত পারস্য ব্যক্তি হলেন ইমাম আবু হানীফা (রহ.)। কেননা পারস্য বা অনারবে ইমাম আবু হানীফাই ইতিহাসের একমাত্র প্রথিতযশা ও ক্ষণজন্মা ব্যক্তি যিনি ইলম-প্রজ্ঞা ও ইজতিহাদ- গবেষণায় এ চরম উৎকর্ষতা অর্জন করেছিলেন।

 ৬৮ । আল-মিযানুল কুবরা, ১/৮৭ তারীখে বাগদাদ , ১৩/৩৫৮ ৬৯ । বুখারী, পৃ.৬/৩৭০ হাদীন নং ৪৮৯৭, মুসলিম ৪/১৯৭২,হা.নং-২৫৪৬ ৭০ । তাবয়ীযুছ ছাহীফা, ২০-২১, আল-খাইরাতুল হিসান-২৯ উকুদুয যামান-৪৫

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।