প্ুস্তক আজকের বিশ্বে অসংখ্য-অগণিত। আমার জানামতে রাসূলুল্লাহ (সা.)ব্যতীত ইমাম আবু হানীফার সমতূল্য আর কারও জীবনী শীর্ষক এতো সংখ্যক বই-পুস্তক লিখা হয়নি। হানাফী মাযহাবের আলিমগণতো লিখেছেনই, অন্যান্য মাযহাবের যাঁরা লিখেছেন, তাঁদের সংখ্যাও বেশুমার। প্রিয় পাঠকগণকে এ গুলো অধ্যয়নের আমন্ত্রণ জানিয়ে, এ সমস্ত পুস্তক হতে নির্বাচিত কয়েকটি উক্তি নিম্নে পেশ করছি- খতীবে বাগদাদী (রহ.) ইমাম হাম্মাদ থেকে বর্ণনা করেন, তিনি আসাদ বিন আমরকে বলতে শুনেছেন যে, ইমাম আবু হানীফা (রহ.) সাধারণতঃ প্রতি রাতেই পরিপূর্ণ কুরআন শরীফ খতম করতেন। তাঁর কান্নার করুণ শব্দ শুনে প্রতিবেশীদেরও দয়া জাগতো। বিশুদ্ধ সূত্রে সংরক্ষিত আছে যে, ইমাম আবু হানীফা (রহ.) যে স্থানে ইন্তিকাল করেছেন সেখানেই তিনি ৭ হাজার বার কুরআন খতম করেছেন। অপর সূত্রে লিখেন যে, তিনি (নিষিদ্ধ দিনগুলো ব্যতীত) ধারাবাহিক ৩০ বছর রোযা রেখেছেন। ইমাম আবু জাফর শীযমারী (রহ.) বর্ণনা করেন, ইমাম শাক্বীক বালখী থেকে, তিনি বলেন- کبى االهبم اثو دٌلیۃ هي اوعع الٌبؽ، واػلن الٌبؽ، اػجض الٌبؽ واکغم الٌبؽ، واکخغ ھن ادتیبؽب كی الضیي۔ ইমাম আবু হানীফা (রহ.) ছিলেন সর্বাপেক্ষা খোদাভীরু, সর্বাপেক্ষা বিজ্ঞ আলিম, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, সর্বাপেক্ষা সম্মানী এবং দ্বীন-ধর্মের ক্ষেত্রে সর্বাপেক্ষা সতর্কতা অবলম্বনকারী।" ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.) বলেন- " আমি কুফায় প্রবেশ করতঃ সেখানকার তদানীন্তন বিজ্ঞ উলামাগণকে জিজ্ঞেস করি, তোমাদের এ শহরে সর্বাপেক্ষা বড় আলিম কে? সবাই ঐক্যমতে উত্তর দেয়, ইমাম আবু হানীফা (রহ.)। অতঃপর জিজ্ঞেস করি , সর্বাপেক্ষা খোদাভীরু কে?
৬৫ । তারীখে বাগদাদ, ১৩/৩৫৪ ৬৬ । তারীখে বাগদাদ, ১৩/৩৫৬ ৬৭ । আল-মিযানুল কুবরা, ১/৮৬