ইত্যাদি। হাজী সাহেব এবার সন্তুষ্টচিত্তে বলতে থাকে, আমার এটাই আকাঙ্ক্ষা ছিল (!) ইমাম আবু হানীফা ও হানাফী মাযহাব বিশাল কূপ ও মহাসমুদ্রতুল্য, তাই কতিপয় পরিচিতি প্রবণ লোক এতে ময়লা-আবর্জনা নিক্ষেপ করতঃ আত্মতৃপ্তি লাভ করে থাকে। এতে করে ইমাম আবু হানীফা বা হানাফী মাযহাবের কোন ক্ষতি হয় না। কিন্তু ক্ষতিগ্রস্থ তারাই হবে যারা আপন মাথা পাথরের পাহাড়ে টোকা দিচ্ছে। হানাফী মাযহাবের সুখ্যাতি আজ জগৎজুড়ে, পরিধি বিশ্বজুড়ে। হানাফী মাযহাব ও ইমাম আবু হানীফা (রহ.)-এর শ্রেষ্ঠত্ব-ঙ্বশিষ্ট্য এবং অন্যান্য তথ্যপূর্ণ ও তাত্ত্বিক গুণাবলীর প্রতি আকৃষ্ট হয়ে চলমান বিশ্বের দুই তৃতীয়াংশেরও বেশী মুসলমান এ মাযহাবের সুধাপানে তৃপ্তি লাভ করছেন। এ মাযহাবের বিপুল গ্রহণযোগ্যতা লক্ষ্য করেই একটি কুচμী মহল গভীর ষড়যন্ত্র ও হিংসাত্মক আμমণে মেতে উঠেছে। তারা কি জানে না যে, এ মাযহাবে রয়েছে কুরআনে কারীমের অগ্রাধিকার, হাদীস শরীফের যথাযথ মূল্যায়ন, শ্রেষ্ঠ ও নির্ভুল দলীল প্রমাণের প্রাধান্য, কুরআন সুন্নাহ ও সমকালীন মাসাইলের লিপিবদ্ধ ও সুবিন্যস্ত সম্ভার, সীমাহীন সতর্কতায় অটল, অপূর্ব তাত্ত্বিক গবেষণার শ্রেষ্ঠ সমাহার, যুগশ্রেষ্ঠ ও যুগোপযোগী সমাধানের অনন্য উপকরণ। আর ইমাম আবু হানীফার শ্রেষ্ঠত্ব ও বুৎপত্তি তো আছেই। এ সমস্ত বিষয় আমি " মাযহাব মানি কেন" বইয়ে কুরআন সুন্নাহর আলোকে বিস্তারিত তত্ত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেছি। সবাইকে অধ্যয়নের আমন্ত্রন জানিয়ে চলমান পরিসরে অতি সংক্ষেপে কতিপয় তথ্য পেশ করার প্রয়াস পাবো। ইমাম আবু হানীফা (রহ.) একটি নাম, একটি ইতিহাস, হাজার- হাজার বই পুস্তকের শিরোনাম। কোটি-কোটি মানুষের স্মরণীয় বরণীয় ও অনুসরণীয়-অনুকরণীয় মহান ব্যক্তি। শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় মুখপাত্র, অসাধারণ পথিকৃত ও অপ্রতিদ্বন্ধী পথ প্রদর্শক এবং বিশ্ব মুসলিম জাতির এক ক্ষণজন্মা প্রতিভা। কুরআন-সুন্নাহর দিক নির্দেশনায় তাঁর অসামান্য অবদানের কথা মুসলিম বিশ্ব স্মরণ করবে যুগ যুগ ধরে। তাঁর আধ্যাত্মিক উৎকর্ষতা এবং কুরআন সুন্নাহর গবেষণায় সুনিপূণ কৃতিত্ব আদর্শ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত আগত উত্তরসূরীদের পাথেয় হিসেবে। তাঁর মহৎ ব্যক্তিত্ব ও অসাধারণ কৃতিত্ব এবং অনন্য শ্রেষ্ঠত্ব ও ঙ্বশিষ্ট্য শীর্ষক বই-