আবু হানীফা বনাম 'আবু হানীফা' বইয়ের পাতায় পাতায় কুৎসা ও অপবাদ অপপ্রচারের জগতের সবাইকে সে হার মানিয়েছে। কাল্পনিক ও আজগুবি বই-পুস্তকের উদ্ধৃতি ও উদ্দেশ্য প্রণোদিত অপব্যাখ্যার মাধ্যমে উক্ত বইয়ের ২য় পৃষ্ঠায় লিখে- "ইমাম আবু হানীফা ও ফিক্বহের প্রতিষ্ঠাতা আবু হানীফা এক নয় কারণ ফিক্বহের উদ্দেশ্য সৎ ছিল না, ফিক্বহের উদ্দেশ্য হলো মানুষের শয়তানী ইচ্ছাকে পূর্ণ করা এবং সরকারী ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের রায়কে বাস্তবায়িত করা।" উক্ত বইয়ের ৭ম পৃষ্ঠায় লিখেছে- " আবু হানীফা বে-ঈমান হয়ে মারা গেছে" , ৮ম পৃষ্ঠায় লিখেছে-" ইমাম আবু হানীফা কাফির হয়ে মারা গেছে", ১০ম পৃষ্ঠায় লিখেছে- "মুসলিম জাতির মধ্যে আবু হানীফার চাইতে বড় সর্বনাশা সন্তান আর কোনটি জন্মায়নি।" একই পৃষ্ঠায় আরো লিখে-" ইসলামের প্রতি আবু হানীফার কোন শ্রদ্ধাই ছিল না।" মোটকথা ৩৮ পৃষ্ঠা বইয়ের প্রতিটি পৃষ্ঠায় চরম অশস্নীল ও অকথ্য ভাষায় ইমাম আবু হানীফা ও হানাফী মাযাহবের প্রতি তার সীমাহীন ক্ষোভ আর যুদ্ধাংদেহী মনোভাবের বিকাশ ঘটিয়েছে।"
পর্যালোচনা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম-এর বিজ্ঞ মুহাদ্দিস মীর সাহেব (রহ.)-এর গল্প শুনেছিলাম। তিনি বলতেন, জ‣নক ব্যক্তি হজ্ব করার জন্য মক্কা শরীফে পেঁ.ছে ভাবতে লাগল, এতো টাকা-পয়সা খরচ করে এলাম কিন্তু এ যাবৎ কেউ কিছু জিজ্ঞেসও করেনি। তাই সে পরিচিতি লাভের জন্য তাৎক্ষণিক ফন্দি এঁটে যমযম কূপের পাড়ে দাঁড়িয়ে প্রশ্রাব করতে শুরু করে। অদ্ভুত পাগলের কাণ্ড সবাই অবাক হয়ে দেখতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে এই পাগল কে? বাড়ী কোথায়? ইত্যাদি
৬৪। বইয়ের নাম , ইমাম আবু হানীফা বনাম আবু হানীফা লেখক মাও. আ. রউফ আমীর আহলে হাদীস তাবলীগ ইসলাম, বাংলাদেশ, এম৪৮, হাউজিং খালিশপুর, খুলনা, প্রকাশকাল, ১৯৯৫ ইং সে.জন্যে আলহাজ্জ মুহা. আব্দুস সবুর, নিউ গেস্নাব ট্রেডার্স, ২১৫ বংশাল রোড, ঢাকা, নিচে লেখা আছে বিনামূল্যে বিতরণের জন্য।