আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

(ঘ) মাযহাবীদের যুক্তির সন্ধান, বইয়ের লিখক মাও. আব্দুর রহমান লিখে- " হানাফী মাযহাব ৭২টি জাহান্নামী দলের একটি দল।" (ঙ) রংপুর জেলার শাইলবাড়ি নিবাসী মে.. আব্দুল কাদের এবং কথিত নব মুসলিম সুজাউল হক লিখেছে-" আবু হানীফা মানুষের মন জয় এবং আকৃষ্ট করার লক্ষ্যে হানীফা নামক সুন্দরী যুবতী মেয়েটির নাম অনুসারে মাযহাবের নামকরণ করেছে।" (চ) "আমি কেন মুসলিম হইলাম" বইয়ের লিখক সুজাউল হক নব মুসলিম, হানাফী ছিলেন। পেট্টো-ডলারের গরমে লা-মাযহাবী মতবাদ অবলম্বন করতঃ উক্ত বিতর্কিত বই রচনা করে। এ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল ইমাম আবু হানীফা ও হানাফী মাযহাবের প্রতি অপবাদ, অপপ্রচার ও কুৎসা রটানোর চুক্তিতেই লাগামহীনভাবে হীনস্বার্থ চরিতার্থ করেছে। এ বইয়ের ৩,৪,৯ ও ১৩ পৃষ্ঠায় লিখেছে, হানাফীরা মুরতাদ, ৪ ও ৮ পৃষ্ঠায় লিখেছে- হানাফীরা নাস্তিক। ৫ও১৮নং পৃষ্ঠায় লিখেছে, হানাফীরা ধর্মের দালাল ও প্রতারক, ইমাম আবু হানীফা (রহ.) সম্বন্ধে উক্ত বইয়ের ১৭ পৃষ্ঠায় লিখেছে- " ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ইসলামদ্রোহী শত্রুদলসমূহের মধ্যে অন্যতম ইমাম আবু হানীফার নগ্ন ভূমিকার কুৎসিত ইতিহাস।" উক্ত বইয়ের ২১, ২২ , ২৫ ও ২৭ পৃষ্ঠায় ইমাম আবু হানীফার বংশ ও মা-বাবাকেও বিবস্ত্র করে ছেড়েছে সেই "কথিত নব মুসলিম"। (ছ) ফরিদপুরের (গোপালগঞ্জ) ঐতিহ্যবাহী হানাফী শিক্ষাকেন্দ্র গওহরডাঙ্গা মাদরাসার সুদীর্ঘকালের মুহতামিম মাও. আব্দুল আযীয (রহ.) এর পিতৃ অভিশপ্ত ও ত্যাজ্য পুত্র কথিত মাও. আব্দুর রাউফ, আমীর আহলে হাদীস তাবলীগে ইসলাম বাংলাদেশ, তার রচিত বিভিন্ন বই-পুস্তক ও পত্র-পত্রিকায় ইমাম আবু হানীফা(রহ.) ও হানাফী মাযহাবের বিরুদ্ধে সমালোচনার ঝড়-তুফান চালিয়েছে। বিশেষতঃ ইমাম

 ৬১ । মাযহাবীদের যুক্তির সন্ধানে ভূমিকা ৬২ । "তাম্বিহুল গাফেলীন" আঃ কাদির রচিত, পৃ. ১৯, সুজাউল হক নব মুসলিম রচিত "আমি কেন মুসলিম হইলাম" পৃ. ১৯ ৬৩ । বইয়ের নাম " আমি কেন মুসলিম হইলাম" লিখক , সুজাউল হক, নব মুসলিম, ৪০পৃষ্ঠায় ছাপা।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।