আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

মাযহাব বিরোধী আন্দোলনে সিμয় ভূমিকা পালন করছে। অবান্তর চ্যালেঞ্জ সমৃদ্ধ বিজ্ঞাপন, বই-পুস্তক ইত্যাদি বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে বিতরণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এহেন বিপর্যয় মুহুর্তে তাদের গভীর ষড়যন্ত্রের ধূম্রজাল থেকে পরিত্রাণের লক্ষ্যে, এদের ইতিবৃত্ত, উদ্দেশ্য ও লক্ষ্য অনুসন্ধিৎসু পাঠকগণের খিদমাতে পেশ করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছি। " তথাকথিত আহলে হাদীসের আসল রূপ" শীর্ষক পুস্তকটি এ ধারারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আশা করি তাদের ষড়যন্ত্রের রূপরেখা ও এর যথাযথ প্রতি উত্তর সম্বলিত প্রবন্ধ, বই-পুস্তক ইত্যাদির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ!

আল্লাহ তা'য়ালা এ প্রবন্ধটিকে মুসলমানদের ইহকালের হিদায়াত ও পরকালের নাজাতের উছিলা হিসেবে কবুল করুন। আমীন!!

ফক্বীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান সাহেব (দা.বা.) মহাপরিচালক-ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।