তো এ পথের পথিক। ৫৫ তারা সবাই যদি কাফির-মুশরিকই হয়ে থাকে তাহলে, তাদের সংকলিত হাদীস ও মতামত তারা গ্রহণ করে কোন হাদীসের ভিত্তিতে? অনুরূপভাবে হাদীসের বর্ণনাকারীগণও তো কোন না কোন মাযহাবের মুকালিস্নদ ছিলেন। ৫৬ এদের বর্ণনার উপর লা- মাযহাবীদের আস্থা ও বিশ্বাস হয় কোন দলীলের মাধ্যমে? দুনিয়ার সমস্ত মানুষকে বিদআ'তী, কাফির, মুশরিক ও জাহান্নামী আখ্যায়িত করে শুধু তারা গুটি কয়েকজন বেহেশতে বসবাস করতে চায়। আল্লাহর বেহেশত কি তাদের সংকীর্ণ হৃদয়ের মত এতোই ছোট? তারা দুনিয়ার সবাইকে বিদআ'তী, কাফির, মুশরিক, আর জাহান্নামী আখ্যায় আখ্যায়িত করেছে। কিন্তু প্রশ্ন হলো, তারা এ যাবৎ মুসলমান করেছেন কতোজনকে? বেহেশতী বানিয়েছেন কতোজনকে? তারা কি মানুষকে কাফির-মুশরিক বানানোর দায়িত্ব পেয়েছে না মুসলমান বানানোর? তাদের এ অবস্থার প্রতি বিব্রতবোধ করে মুজাদ্দেদে আলফে সানী (রহ.) কতইনা সুন্দর কথা বলেছেন- "মাযহাব অমান্যকারীরা যদি এমন বিশ্বাস নিয়ে বসে থাকে, তাহলে তাদের এ ভ্রান্ত ধারণা অনুযায়ী মুসলমানদের সামান্য কয়জন বাদ দিয়ে, বৃহত্তর অংশই তো বিদআ'তী, মুশরিক , কাফির বা পথভ্রষ্ট হিসেবে বিবেচিত হতে বাধ্য। তাই এমন ধারণা তো শুধু এই মূর্খ বা আহমকই করতে পারে, যে স্বয়ং তার মূর্খতারই খবর রাখে না। অথবা সেই যিন্দীক্ব বা নাস্তিকের জন্যই এমন ধারণা-পোষণ শোভা পায়, যার উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা হচ্ছে মুসলমানদের বৃহত্তর অংশের মধ্যে নিরাশা সৃষ্টি করত, খোদ দ্বীন ইসলামকেই আংশিক বা পুরোপুরি অচল করে দেয়া। উক্ত ধারণা পোষণকারী শ্রেণীর লোকজন গুটিকয়েক হাদীস মুখস্ত করত শরীয়তের সমস্ত বিধি-বিধান শুধু এই কয়েকটি হাদীসের মধ্যেই সীমিত
৫৫-৫৬- বিস্তারিত জানার জন্য,দ্র. আমরা কেন মাযহাব মানি। "বিশ্বের যাঁরা মাযহাব মানে আর যারা মানে না" অধ্যায়। ৫৬ । ঐ