এভাবে "জফরুল মুবিন" প্রণেতা মে.. মুহিউদ্দীন, তরজমানে ওহহাবিয়্যাহ প্রণেতা নবাব ছিদ্দীক হাসান খান এবং লা-মাযহাবীদের সর্বশ্রেষ্ঠ ফাতওয়ার কিতাব ফতোয়ায়ে নাজিরিয়ার সংকলক মে.. নাজিমুদ্দীন প্রমুখ মাযহাব-অবলম্বীদেরকে কাফির, মুশরিক, বি'দআতী ও জাহান্নামী বলে ফতোয়া দিয়েছে।
পর্যালোচনা
এ ধরনের অগণিত ন্যক্কারজনক অশালীন বাক্যে তাদের বই-পুস্তক ও পত্র-পত্রিকা ভরপুর। কিন্তু কথিত আছে, যে কাপড় খুলে রাস্তার পার্শ্বে মলত্যাগ করে তারতো কোন লজ্জানুভূতি নেই। কিন্তু যে প্রত্যক্ষ করছে সে লজ্জায় কাতর। ঠিক অনুরূপভাবে যারা এ সমস্ত মাতলামী প্রলাপ ব্যক্ত করেছে তাদের কোন লজ্জানুভূতি না হলেও মূলতঃ এগুলোর আলোচনা- পর্যালোচনা করতে আমাদের লজ্জাবোধ হচ্ছে। আমি অবাক যে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিজীব মানুষ হয়ে তারা এ ধরনের হিংসাত্মক কার্যকলাপে কীভাবে লিপ্ত হয়? আবার তারাও দাবি করে যে, মুসলমান(!) এর কয়েক ধাপ এগিয়ে তাদের দাবি তারা আহলে হাদীসও বটে(!) এই কী হাদীসের শিক্ষা? উদার চরিত্র ও খুলুকে কারীমের প্রবর্তক মহানবী (সা.)এর উম্মতের এই কী আদর্শ?
সম্মানিত পাঠক! শি'য়া সম্প্রদায় ও লা-মাযহাবীদের গুটিকয়েক ব্যতীত মুসলিম উম্মাহর পূর্ববর্তী ও পরবর্তী শরীয়ত বিশেষজ্ঞগণ, সমস্ত মুফাস্সির, মুহাদ্দিস, হাদিস সংকলক, ব্যাখ্যাকারক প্রায় সবাই কোনো না কোনো মাযহাবের অন্তর্ভূক্ত ছিলেন। ইমাম বুখারী, মুসলিম, আবু- দাউদ, তাহাবী, নাসাঈ, তিরমিযী, ইবনে-মঈন, ইবনে তাইমিয়্যাহ, মোল্লা আলী ক্বারী, হাফেয যাহাবী , ইবনে হাজার আসক্বালানী প্রমুখ সকলেই
৫৪ । দ্রঃ জফরুল মুবিন, পৃ.১৮৯-২৩০-২২৩ তরজমানে ওহহাবিয়্যাহ পৃ. ৩৫-৩৬ ফতোয়ায়ে নাযীরিয়া।১/৬৯-৯৭